তোমরা যদি দৃঢ় ও অবিচল থাকো তবে তোমরাই বিজয়ী হবে

ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইমাম হোসেন (আ.) এর শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয় ছাত্রদের এক শোকানুষ্ঠানে বলেছেন, তোমরা যদি দৃঢ় ও অবিচল থাকো তাহলে তোমরাই বিজয়ী হবে।
বিশ্ববিদ্যালয় ছাত্রদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই শোকানুষ্ঠানে ইমাম হুসাইন (আ.) ও তাঁর সঙ্গিসাথীদের শাহাদাতের স্মরণে বিভিন্ন শোকগাঁথা ও মর্সিয়া পাঠের পাশাপাশি যিয়ারতে আরবাঈন পাঠ করা হয়। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তার বক্তৃতায় ইমাম হোসেইন (আ.) এর সাথে যুক্ত থাকার গুরুত্ব তুলে ধরে বলেছেন, এর ফলে আধ্যাত্মিকতার অনির্বাণ জ্যোতি ও ক্রমবর্ধমান হোসেইনি আলোকবর্তিকার সাথে যুক্ত হওয়াসহ সংকটগুলো সমাধানের পথ খুলে যাওয়ার পটভূমি গড়ে ওঠে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সংযুক্তি ও সরল পথের সাথে সংযোগ রক্ষা করা জরুরি, আর সে জন্য দৃঢ় সংকল্প, প্রতিরোধ ও ধৈর্য অব্যাহত রাখা দরকার।
তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমাম হোসেন (আ.)এর সাথে সরাসরি যুক্ত থাকার জন্য প্রয়োজন দৃঢ় সংকল্প ও অধ্যবসায়। তাই তোমরা যদি অটল থাকো তাহলে তোমরাই বিজয়ী হবে এবং সত্য, ন্যায়বিচার ও ঐশী ধর্মের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা পালন করতে পারবে।
ইরানের সর্বোচ্চ নেতা নাজাফ থেকে কারবালা পর্যন্ত আরবাঈনের পদযাত্রায় লাখো জনতা বিশেষ করে বিপুল সংখ্যক যুবকের উপস্থিতির কথা উল্লেখ করে তাদের উদ্দেশ্যে বলেছেন, আরবাঈনের পদযাত্রায় তোমরা যেমন প্রচন্ড ইচ্ছাশক্তি নিয়ে অগ্রসর হয়েছো তেমনি একত্ববাদের পথেও দৃঢ়তা ও ইচ্ছাশক্তি বজায় রাখবে এবং সর্বদা হোসেন হয়ে বেঁচে থাকবে।

Related posts

শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ রমাযানী — ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ ইবরাহীম খলীল রাজাভীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক সমিতির সম্মানিত সদস্যআয়াতুল্লাহ মাহদী শাবযেন্দেদার ও হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ ইবরাহীম খলীল রাজাভীর সাক্ষাৎ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More