নেদারল্যান্ডে পবিত্র ধর্ম ইসলাম ও মহানবী (সা.) কে অবমাননা করে ব্যঙ্গ চিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার পরিকল্পনা বিশ্ব মুসলমানদের প্রতি আহলুল বাইত (আ.) বিশ্বসংস্থার আবেদন

প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম।

প্রথমেই অষ্টম ইমাম হযরত আলী ইবনে মুসা রেজা (আ.) এর পবিত্র জন্মবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। পাশাপাশি অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই যে, দুর্ভাগ্যজনকভাবে নেদারল্যান্ডের উগ্রপন্থী দল “ফ্রিডম পার্টি” যার দলীয় প্রধান কট্টরপন্থী রাজনীতিবিদ ও বিখ্যাত ইসলামভীতি সঞ্চারকারী খেইরাত ওয়াইলডার্স আগামীতে (সম্ভবতঃ এ বছরের শেষের দিকে) মহানবী (সা.) এর উপর একটি ব্যঙ্গচিত্র প্রতিযোগিতার আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছেন। দূর্ভাগ্যবশতঃ নেদারল্যান্ডের জঙ্গীবাদবিরোধী সংস্থা সেদেশের পার্লামেন্টের “ফ্রিডম হাউস কার্যালয়ে” উক্ত প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠানের অনুমোদন দিয়েছে।

এ ধরনের অমর্যাদাকর উদ্যোগ ঐশীধর্ম পবিত্র ইসলামকে অপমানিত করা ছাড়াও অতীতের ন্যায় সমগ্র বিশ্বে ঘৃণা ও বিদ্বেষের আগুণ ছড়াবে এবং ইউরোপের দেশগুলোতে দাঙ্গা হাঙ্গামা শুরু হবে বলে মনে করি। এছাড়াও পৃথিবীতে বসবাসরত বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান বিঘ্নিত হওয়ার পাশাপাশি আপনাকে এবং আপনাদের সন্তানদেরকে বিপন্ন করে তুলবে।
সুতরাং আন্তরিকভাবে অনুরোধ করা যাচ্ছে যে, আপনারা নিজ নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব এমন পরিকল্পনা বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করুন যেমন- এ ধরনের “উদ্যোগ গ্রহণ থেকে বিরত রাখা”, “রাজনীতিবিদদের সাথে আলোচনা ও পরামর্শ করা”, “সতর্কবার্তা প্রদান করা”, “গণমাধ্যম, ওয়েবসাইট ও সংবাদপত্রকে ব্যবহার করা” ও “শান্তিপূর্ণ গণসমাবেশের ব্যবস্থা করা”, এধরনের ন্যাক্কারজনক ও বিচারবুদ্ধিহীন ঘটনার ভয়াবহ পরিণতি সম্পর্কে এবং কেবলমাত্র নেদারল্যান্ডেই নয় বিশ্বের অন্যত্র এমন অনুষ্ঠান ও কর্মসূচি পালিত না হয় সেব্যাপারে আপনাদের ক্ষোভ, প্রতিবাদ ও সতর্কবার্তা প্রকাশ করা।
আহলুল বাইত (আ.) বিশ্বসংস্থার অবগতির জন্য আপনার এ সংক্রান্ত কার্যের একটি প্রতিবেদন প্রেরণের জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।
মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে সঠিকপথে পরিচালিত হওয়ার তাওফিক দিন এবং সকলকে সুস্থ্য ও সমৃদ্ধ জীবন এবং মহানবী (সা.) ও তাঁর পবিত্র আহলুল বাইত (আ.) এর আদর্শের প্রতি অনুগত থাকার এবং খেদমত করার সুযোগ দান করুন।

আপনার ভাই
সাইয়্যেদ কাযেম যাকেরী
আহলুল বাইত (আ.) বিশ্বসংস্থা।

Related posts

শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ রমাযানী — ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ ইবরাহীম খলীল রাজাভীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক সমিতির সম্মানিত সদস্যআয়াতুল্লাহ মাহদী শাবযেন্দেদার ও হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ ইবরাহীম খলীল রাজাভীর সাক্ষাৎ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More