প্রশ্ন-১৬: স্ত্রীলোকদের জন্য প্রাত্যহিক নামাজসমূহের জামাআতে এবং জুমআর নামাযে অংশগ্রহণ করা কি মাকরূহ?
উত্তর: মাকরূহ নয়। বরং কিছু কিছু ক্ষেত্রে তা বাঞ্ছনীয়। (ইস্তিফতা)
প্রশ্ন-১৭: স্ত্রীলোক কি ইসলামী জ্ঞান-বিজ্ঞান অর্জন করতে এবং ইজতিহাদের মর্যাদায় উন্নীত হতে পারে?
উত্তর: জ্ঞান-বিজ্ঞান অর্জন করা সকলের জন্য উন্মুক্ত। (ইস্তিফতা)
প্রশ্ন-১৮: প্রাচীনকাল থেকেই বিভিন্ন মসজিদে পুরুষ ও স্ত্রীলোকদের মাঝখানে কোন আড়াল যেমন পর্দা টাঙ্গানো রয়েছে। এখন কেউ কেউ বলেন নামাযের সময় এবং ওয়াজেব সময় পুরুষ ও স্ত্রীলোকদের মধ্যে কোন পর্দা বা দেয়াল থাকার প্রয়োজন নেই। এমর্মে হযরত ইমাম খোমেনী (রহ.) এর মতামত কি?
উত্তর: যদি কোন ফেসাদের আশংকা না থাকে তাহলে পর্দার প্রয়োজন নেই। হ্যাঁ, নামাজের সময় এহতিয়াত হল এটা যে স্ত্রীলোক পুরুষদের তুলনায় পিছনে দাঁড়াবে যদি না তাদের মধ্যে পর্দার মত কোন আড়াল থাকে। (ইস্তিফতা)
প্রশ্ন-১৯: মেয়েদের জন্যে এসময়ে স্কুলে যাওয়া এবং পড়াশুনা করায় কি কোন নিষেধ আছে নাকি নেই? এক্ষেত্রে যদি পিতা অনুমতি না দেয় তাহলে কি করতে হবে?
উত্তর: হিজাব ও অন্যান্য ধর্মীয় কর্তব্যকে যথাযথ মান্য করে স্কুলে যেতে নিষেধ নেই। তবে উত্তম হল পিতার সন্তুষ্টিকেও আদায় করা। (ইস্তিফতা)
প্রশ্ন-২০: এক প্রাপ্তবয়স্কা ও সুস্থমস্তিস্ক সম্পন্না কন্যা জনৈক মুসলমান ও দ্বীনদার যুবকের সাথে বিবাহ করতে চায়। কিন্তু বস্তুগত কারণে পিতা অনুমতি দিচ্ছে না। এমতাবস্থায় উক্ত কন্যাটি কি পিতার অনুমতি ছাড়াই বিবাহ করতে পারবে নাকি পারবে না?
উত্তর: কুমারী কন্যার বিবাহে পিতার অনুমতি গ্রহণ করা একটি শর্ত যদি কি না পিতা কোন সমকক্ষতা সম্পন্ন বিয়েতে বাধা প্রদান করে থাকে এবং কন্যার বিয়ের প্রয়োজন হয়ে পড়ে। আর আশংকা করে যে যদি এ বিয়ে প্রত্যাখ্যান করে তাহলে ভাল স্বামী তার জন্যে পাওয়া যাবে না। (ইস্তিফতা)
সুত্রঃ আহকামে মুমিনাত বই থেকে সংগ্রহীত