পিতার অধিকার অর্থ

পিতার অধিকার অর্থ

তোমার পিতার অধিকার হচ্ছে এই যে, তোমাকে জানতে হবে যে, সে হচ্ছে তোমার উৎস; যদি সে না থাকত তবে তুমিও থাকতে না। সুতরাং যখনই নিজের মধ্যে এমন কিছু লক্ষ্য কর যা তোমাকে আশ্চর্যান্বিত করে তখন জেনে রেখো যে, সেই নেয়ামতের উৎস হচ্ছে তোমার পিতা। অতএব, আল্লাহর প্রশংসা কর এবং উক্ত নেয়ামতের সমপরিমাণ তাঁর শুকরিয়া কর। আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। হাদীসে বর্ণিত হয়েছে: আলী ইবনে ইব্রাহীম, মুহাম্মদ ইবনে ঈসা ইবনে উবাইদ হতে, তিনি ইউনুস ইবনে আব্দির রাহমান হতে, তিনি দুরুস্ত ইবনে আবী মানসুর হতে, তিনি হযরত মূসা ইবনে জাফর (আ.) হতে বর্ণনা করেছেন যে, এক ব্যক্তি আল্লাহর রসুলকে জিজ্ঞেস করল: “সন্তানের উপর পিতার কী অধিকার রয়েছে?” তিনি (সা.) বললেন: “পিতার নাম ধরে ডাকবে না, তার পূর্বে হাঁটবে না, তার পূর্বে বসবে না এবং এমন কোনো কাজ করবে না যা তার (পিতার) প্রতি গালিগালাজ করার কারণ হয়।”

মুহাম্মদ ইবনে ইয়াহ্ইয়া (মাধ্যম সহযোগে) ইব্রাহীম ইবনে শুয়াইব হতে বর্ণনা করেছেন যে, তিনি বলেন: আমি হযরত ইমাম সাদিককে (আ.) জিজ্ঞেস করলাম যে, আমার পিতা অতি বৃদ্ধ ও দুর্বল হয়ে গেছে, এতটাই দুর্বল হয়ে গেছে যে, সে যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে চায় তখন আমরা তাকে বহন করে নিয়ে যাই। তিনি (আ.) বললেন: যদি তুমি এমন কাজ করতে সক্ষম হও তবে অবশ্যই এ কাজ কর। আর নিজের হাত দিয়ে (তার মুখে) লোকমা তুলে দাও! এর প্রতিদানে তুমি পরকালে বেহেস্ত পাবে।
ইমাম সাদিক (আ.) বলেছেন: কোনো ব্যক্তি যদি স্বীয় পিতা-মাতার প্রতি ক্রোধের দৃষ্টিতে তাকায় তবে আল্লাহপাক তার নামায গ্রহণ করবেন না; এতে যদিও তার পিতা-মাতা তার প্রতি জুলুমকারী হয়ে থাকে।

সূত্র : ( ইমাম সাজ্জাদ (আ.)-এর রিসালাতুল হুকুক (অধিকার বিষয়ক সন্দর্ভ )

Related posts

ইসলামি শিষ্টাচার: ছোটদের স্নেহ ও বড়দের প্রতি সম্মান

ইমাম রেযা’র (আ.) জ্ঞানপূর্ণ ব্যক্তিত্ব

প্রতিবেশীর অধিকার: সামাজিক সম্প্রীতি

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More