বন্ধু এবং শত্রু পরিচিতি ?

ইমাম হোসেন (আঃ) বলেছেন: যে ব্যক্তি তোমাকে প্রকৃত ভালোবাসে সে তোমাকে (খারাপ কাজ থেকে) বিরত রাখার চেষ্টা করে, আর যে ব্যক্তি তোমাকে ঘৃণা করে সে তোমাকে ভুল বা মন্দ কাজে উৎসাহিত করে (যাতে তুমি ভুল বা মন্দ কাজ করো)।
অনেক সময় শিক্ষা জীবনের সহপাঠী বা চাকরী জীবনের সহকর্মী অথবা বন্ধু বান্ধবদের মধ্যে এমন কেউ থাকে যে বাহ্যিকভাবে বন্ধুত্বের নেকাব চেহারায় ধরে থাকেন।
এই সব খয়ের খাঁ ব্যক্তিরা যখন তার বন্ধুকে ভ‚ল করতে দেখে তখন তারা ওঁৎ পেতে চুপচাপ বসে থাকেন অথবা মন্দ কাজে উৎসাহিত করেন। তাই ইমাম হোসেন আঃ বলছেন, প্রকৃত বন্ধু কখনো মন্দ বা ভুল কাজে অপর বন্ধুকে উৎসাহিত করবে না। আর যেসব নিকটস্থ ব্যক্তি আমাদের ভুল অথবা মন্দ কাজে শুধুমাত্র দর্শকের ভুমিকা পালন করেন অথবা উৎসাহিত করে তারা কখনো মানুষের প্রকৃত বন্ধু নয় বরং বন্ধুত্বের নেকাব ধরলেও মনে মনে তোমাকে ঘৃণা করে থাকে।

Related posts

ইমাম জাফর সাদিক (আ.): জ্ঞান, প্রজ্ঞা ও মানবিকতার অনন্য আলোকবর্তিকা

কুরআন ও হাদীসের আলোকে কথা বলার নীতি ও সুন্দর জীবন গঠনের শিক্ষা

রাসুলের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা: একটি ঐতিহাসিক হাদিসের আলোকে প্রস্তাবনা

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More