মাসিক নিয়ম স্থির হওয়ার মাপকাঠি
(ক) যার পর পর দু’বার শুরুর সময় এবং দিনের সংখ্যা একরূপ হবে তার জন্যে ওয়াক্তিয়া ও আদাদিয়া হিসেবে মাসিকের নিয়ম স্থির হবে|
(খ) যার পর পর দু’বার কেবলমাত্র শুরুর সময় অথবা দিনের সংখ্যা একরূপ হবে তার জন্যে ওয়াক্তিয়া অথবা আদাদিয়া হিসেবে মাসিকের নিয়ম স্থির হবে| কিন্তু হযরত ইমাম খোমেনী (রহ.) বলেন, যেহেতু ওয়াক্তীয়া কিম্বা আদাদিয়া মাসিকের নিয়ম দু’বার সংঘটিত হওয়ার মাধ্যমে স্থির করা সমস্যাসংকুল তাই উত্তম হল এহতিয়াতকে বর্জন না করা| অর্থাৎ তখনো ওয়াক্তীয়া বা আদাদিয়া সাসিকের নিয়ম ধার্য না করা| (তাহরীরুল উসীলা, খঃ ১, পৃঃ ৪৭)
সুত্রঃ আহকামে মুমিনাত বই থেকে সংগ্রহীত