মাসলা-মাসায়েল

২। মাসিক বন্ধ হওয়ার বয়সের পরে রক্ত দেখা:
সৈয়দ বংশীয় স্ত্রীলোকদের ৬০ বছর বয়সে আর অন্যান্য স্ত্রীলোকদের ৫০ বছর বয়সে মাসিক বন্ধ হয়। তারপর তারা যে রক্ত দেখে সেটা হায়েয হবে না। বরং ইস্তিহাযা হওয়াটা অসম্ভব কিছু নয়। (উরওয়াতুল উছকা, পৃঃ ৩১৫)
স্মর্তব্য:
ইয়ায়েছার অর্থ: ইয়ায়েছা শব্দটি ইয়াছ শব্দ থেকে নির্গত যার অর্থ হল নিঃরাশ হওয়া বয়স্কা মহিলারা যেহেতু আর মাসিক হওয়া বা সন্তান ধারন করা থেকে নিঃরাশ হয়ে পড়ে এ কারণে তাদেরকে ইয়ায়েছা বলে।
প্রশ্ন: সৈয়দ বংশীয় ও অন্যান্য স্ত্রীলোকদের ইয়ায়েছা হওয়ার জন্য যে যথাক্রমে ৬০ বছর ও ৫০ বছর বয়স হওয়ার কথা বলা হয় সেটা কি চন্দ্রবর্ষ অনুযায়ী নাকি সৌরবর্ষ অনুযায়ী? আর যদি চন্দ্রবর্ষ অনুযায়ী হয়ে থাকে তাহলে সৌরবর্ষ মোতাবেক কত বছর হবে?
উত্তর: এখানে চন্দ্রবর্ষই উদ্দেশ্য করা হয়। আর প্রত্যেক চন্দ্রবর্ষ সৌরবর্ষের তুলনায় প্রায় ১০ দিন ২১ ঘন্টা কম হয়। (ইস্তিফতা)
অধিকাংশ ক্ষেত্রে সৈয়দ বংশীয় স্ত্রীলোকদের মাসিক আসে ৬০ বছর বয়স পর্যন্ত অন্যান্যদের ৫০ বছর বয়স পর্যন্ত। তবে এর অর্থ এটা নয় যে তাদের এই বয়ষ্কাল পর্যন্ত অবশ্যই মাসিক আসতে হবে।
যে স্ত্রীলোক সন্দেহ করে যে ইয়ায়েছা হয়েছে কি না? সে নিজেকে ইয়ায়েছা হিসাব করবে না। (তাহরিরুল উসিলা, খঃ ১, পৃঃ ৪৪)

সুত্রঃ আহকামে মুমিনাত বই থেকে সংগ্রহীত

Related posts

মাসলা-মাসায়েল

মাসলা-মাসায়েল

মাসলা-মাসায়েল

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More