মুজতাহিদের ফতোয়া হতে পাওয়া উপায়সমূহ

মাসআলা (৩৬): মুজতাহিদের ফতোয়াকে কয়েকটি কয়েকটি উপায়ে হাতে পাওয়া যেতে পারে। যথা: ১. স্বয়ং মুজতাহিদের কাছ থেকে শোনা ২. দুজন কিংবা একজন ন্যায়বান ব্যক্তির কাছ থেকে শোনা ৩. একজন আস্থাবান ব্যক্তির কাছ থেকে শোনা ৪. মুজতাহিদের রেসালা তথা মাসআলা’র বইতে দেখা, যদি তাঁর রেসাালা ভুলভ্রান্তি থেকে মুক্ত থাকে।

মাসআলা (৩৭): মুজতাহিদের ফতোয়া বর্ণনা ও শারয়ী আহকাম ব্যাখ্যার কাজ করতে অনুমতিপ্রাপ্ত থাকার কোনো শর্ত নেই। কিন্তু যে ব্যক্তির ভুল-ভ্রান্তি ঘটে, তার জন্য এ কাজে লিপ্ত হওয়া জায়েয নয়। আর যদি কোনো ক্ষেত্রে ভুল করে ফেলে, সে যদি নিজের ভুল বুঝতে পারে তাহলে তার জন্য ওয়াজিব হলো শ্রোতাকে তার ভুলের ব্যাপারে অবগত করা। যাই হোক না কেন, একজন শ্রোতা যতক্ষণ না বক্তার কথার সঠিকত্বের ব্যাপারে নিশ্চিত হবে ততক্ষণ তার বর্ণিত মাসআলার উপর আমল করা তার  জন্য জায়েয নয়।

Related posts

তাক্বলীদ ও মুজতাহিদের মানদণ্ড

 কি কারণে মানুষকে মুজতাহিদ বা মুকাল্লিদ হওয়ার পথ বেছে নিতে হবে?

মুজতাহিদ ও মারজায়ে তাকলীদ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More