1.9k
অনুবাদক: সৈয়দ তাইম হোসেন
একবার ইমাম আলী (আ.) কে জিজ্ঞাসা করা হয়েছিল, মোমিন কে? তিনি উত্তরে বলেছিলেন, মোমিন সেই ব্যক্তি:
- ১) যার কাছে মানুষের জীবন, সম্পদ এবং মর্যাদা নিরাপদ থাকবে,
- ২) ক্ষমতাবান হলেও তিনি সহজেই ক্ষমা করবেন,
- ৩) সঙ্গতিহীন অবস্থায়ও তিনি দানশীল ও উদার হবেন,
- ৪) তার আচরণ মার্জিত হবে,
- ৫) তার কর্ম এবং চাল-চলনে বিনয়ী হবে,
- ৬) মানুষ তার স্নেহ এবং শান্ত স্বভাবের উপভোগ করবে,
- ৭) অন্যকে স্বস্তি দেওয়ার জন্য তিনি কষ্ট সহ্য করতে প্রস্তুত থাকবেন,
- ৮) বন্ধুত্বে তিনি আন্তরিক হবেন,
- ৯) তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করবেন,
- ১০) তিনি নিপীড়িতদের সাহায্য করবেন এবং বঞ্চিতদের জন্য সচেতন হবেন,
- ১১) তিনি দুঃখ পেলে কাউকে ত্যাগ করবেন না, বরং বোঝা লাঘবের চেষ্টা করবেন,
- ১২) তিনি যারা অনুপস্থিত তাদের অধিকারকে সম্মান দিবেন,
- ১৩) অপরাধীরা ক্ষমা প্রার্থনা করলে তিনি তা গ্রহণ করবেন,
- ১৪) যারা তাকে সহায়তা করেছে তিনি তাদের সহায়তা করবেন,
- ১৫) তিনি মানুষের গোপন কথা প্রকাশ করবেন না,
- ১৬) যা তাকে উদ্বিগ্ন করে না এমন বিষয় সম্পর্কে তিনি অনুসন্ধান করবেন না,
- ১৭) তিনি তার উত্তরাধিকারীদের জন্য উত্তম দৃষ্টান্ত স্থাপন করবেন,
- ১৮) গর্বিত হওয়ার জন্য তিনি উত্তম কর্ম সম্পাদন করবেন না,
- ১৯) তিনি দু’বার একই সমস্যায় পতিত হবেন না।
সূত্র: “জনগণের প্রশ্ন ইমাম (আ.)-এর উত্তর” গ্রন্থ, খন্ড-৩, পৃষ্ঠা-১৭।###
