যাকিছু দস্তরখানে পড়ে যায় উঠিয়ে খাও
ইমাম সাদিক (আ.) বলেন: আমি সামান্য কিছু দস্তরখানে পড়ে গেলে সর্বদা উঠিয়ে খেতাম। যার কারণে আমার খাদেমরা অবাক হত এবং হাসত।
মাজমুআতুল আখবার হাদীস নং ৯
আমিরুল মোমিনীন আলী (আ.) বলেন: যা কিছু দস্তরখানে পড়ে যায়, উঠিয়ে খাও। কেননা সেটা প্রত্যেক রোগের ঔষধ। এর মাধ্যমে মহান আল্লাহ যাকে ইচ্ছা রোগ থেকে মুক্তি দান করে থাকেন
মাজমুআতুল আখবার হাদীস নং ৯
রসূল (সঃ) এরশাদ করেন: যে ব্যক্তি দস্তরখানের উপর পড়ে যাওয়া খাদ্যের সন্ধান করে তা খায় আল্লাহ্ তার সপ্তম বংশধর পর্যন্ত দরিদ্রতা থেকে মুক্ত রাখেন।
মাজমুআতুল আখবার হাদীস নং ৮