রমজান মাস সম্পর্কে হযরত রাসূল (সা.) এর খুতবা

by Syed Yesin Mehedi

নিশ্চয়ই তোমাদের প্রতি আল্লাহর মাস (রমজান) সমাগত হয়েছে, যা কল্যাণ, রহমত ও ক্ষমার মাস।
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, শাইখ সাদূক (রহ.) নির্ভরযোগ্য সনদে হযরত ইমাম রেজা (আ.) থেকে বর্ণনা করেছেন, তিনি তাঁর সম্মানিত পিতৃপুরুষদের মাধ্যমে হযরত আমিরুল মুমিনিন (আ. ) থেকে বর্ণনা করেছেন, যিনি বলেন: একদিন রাসুলুল্লাহ (সা.) আমাদের উদ্দেশ্যে এক খুতবা দিলেন এবং বললেন:
“হে মানুষ!
নিশ্চয়ই তোমাদের প্রতি আল্লাহর মাস (রমজান) সমাগত হয়েছে, যা কল্যাণ, রহমত ও ক্ষমার মাস। এটি আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ মাস, এর দিনসমূহ সর্বশ্রেষ্ঠ দিন, এর রাতসমূহ সর্বশ্রেষ্ঠ রাত এবং এর ক্ষণসমূহ সর্বশ্রেষ্ঠ ক্ষণ। এটি সেই মাস, যেখানে তোমাদের আমন্ত্রণ করা হয়েছে আল্লাহর অতিথি হওয়ার জন্য এবং তোমরা এই মাসে আল্লাহর বিশেষ সম্মানপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়েছ।
তোমাদের নিশ্বাস এতে তাসবিহের (আল্লাহর প্রশংসা) সওয়াব রাখে, তোমাদের ঘুম ইবাদতের সওয়াব রাখে, তোমাদের আমলসমূহ এতে কবুল হয় এবং তোমাদের দোয়াসমূহ এতে গ্রহণযোগ্য হয়।
তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে শুদ্ধ নিয়ত এবং পাপ ও মন্দ স্বভাব থেকে পরিশুদ্ধ অন্তর নিয়ে প্রার্থনা করো, যেন তিনি তোমাদের এই মাসে রোজা রাখার এবং কুরআন তিলাওয়াত করার তাওফিক দান করেন।”
অনুবাদ: মোহাম্মদ জাওয়াদ

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔