সফলভাবে সম্পন্ন হলো ‘দাওয়াতে আহলে বাইত (আ.)’-এর বার্ষিক সাধারণ পরিষদ সম্মেলন

দাওয়াতে আহলে বাইত (আ.)’-এর বার্ষিক সম্মেলন: বিশেষ অতিথির বক্তব্যে আলোকিত করলেন সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভী
​১৬ জানুয়ারি ২০২৬: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী ঢাকার ফার্মগেটস্থ তুলা ভবন কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো ‘দাওয়াতে আহলে বাইত (আ.)’-এর দিনব্যাপী বার্ষিক সাধারণ পরিষদ সম্মেলন। সম্মেলনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট আলেম ও সমাজসেবকগণ।
​অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজিত গুরুত্বপূর্ণ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমামীয়া ওলামা সোসাইটির সভাপতি জনাব সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভী।
​নিজের বক্তব্যে তিনি সমাজ গঠনে ও নৈতিক অবক্ষয় রোধে আহলে বাইত (আ.)-এর শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। 
​তাঁর জ্ঞানগর্ভ এবং দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থিত সুধীজন ও প্রতিনিধিদের মাঝে গভীর প্রভাব বিস্তার করে। সংগঠনের ভবিষ্যৎ পথচলায় তাঁর পরামর্শগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আয়োজকবৃন্দ।
​সম্মেলনের উল্লেখযোগ্য দিকসমূহ :
 সকালে বার্ষিক সাধারণ পরিষদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের সারা বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের মাননীয় কালচারাল কাউন্সিলর জনাব সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমামিয়া ওলামা সোসাইটির সহ-সভাপতি জনাব সাইয়্যেদ আফতাব হোসেন নাকভী এবং সেক্রেটারি জনাব ড. এম আব্দুল কুদ্দুস বাদশা। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন দাওয়াতে আহলে বাইত (আ)-এর মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ শরাফ উদ্দিন।

সমাপনী বক্তব্যে দাওয়াতে আহলে বাইত (আ)-এর মহাসচিব গাজী গোলাম কাদির আগত সকল অতিথি এবং প্রতিনিধিদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

Related posts

আয়াতুল্লাহ শুবাইরি জাঞ্জানি (রহ.)-এর ইন্তেকালে বাংলাদেশ শিয়া উলামা পরিষদের শোক ও সমবেদনা

হযরত ইমাম হাসান আসকারী (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দ মাহফিল

মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তা ও বর্তমান বিশ্বের সমসাময়িক প্রেক্ষাপটে ইরানের ভূমিকা শীর্ষক গোল টেবিল বৈঠক

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More