সব কিছুতেই হিসাব নিকাশ থাকা একান্ত প্রয়োজন

হুজ্জাতুল ইসলাম বাহমানি বলেন, ইসলামের পূর্ণতার একটি বড় শর্ত হচ্ছে নফসের হিসাব নিকাশ করা। এমনকি শবে কদরও পরিমাপের রাত সুতরাং ঐ রাতেও নিজের নফসের হিসাব করতে হবে।
হুজ্জাতুল ইসলাম সাইদ বাহমানি বলেন, কোন কিছু ব্যবহার করা খারাপ কাজ নয় বরং সব কিছুর সঠিক ব্যবহার করতে হবে। অপচয় করা যাবে না।
পবিত্র কোরআনে এ সম্পর্কে বলা হয়েছে: হে আদম সন্তানরা! তোমরা প্রত্যেক নামাযের সময় তোমাদের সৌন্দর্য গ্রহণ কর এবং খাও ও পান কর। (কিন্তু) অপচয় কর না; কেননা, তিনি অপচয়কারীদের ভালবাসেন না।
মেরাজের রাতে যখন রাসূলুল্লাহ (সা.)-কে দুনিয়া ও দুনিয়াবাসী থেকে দূরে থাকার আদেশ করা হল তখন তিনি জিজ্ঞেস করলেন, ‘তারা কারা?’ জবাব দেওয়া হল, ‘যারা অধিক খায়, অধিক ঘুমায় ও অধিক হাসে।’
এ কারণে ইমাম জাফর সাদিক (আ.)-হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, ‘দু’টি অভ্যাস পরিত্যাগ কর এবং তা থেকে বিরত থাক। কেননা, তাতে যে অভ্যস্ত হয়েছে সে ধবংস হয়েছে : (১) নিজ খেয়াল-খুশীমত ফতোয়া দান (২) এমন কারও আনুগত্য করা যে অজ্ঞ।
সূরা বনি ইসরাইলের ২৭ নং আয়াতে বর্ণিত হয়েছে: নিশ্চয় যারা অপচয় করে তারা শয়তানের ভাই এবং শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ।

Related posts

মিলাদুন্নবী (সা.) উদযাপনের ইতিবাচক দিকসমূহ

কীভাবে বুঝবেন—আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে?

ইসলামে ঐক্য ও ভ্রাতৃত্ব

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More