সূরা তাগাবুনের তাফসীর

সমসাময়িক মানুষের প্রতি নবীগণের (আ.) আহ্বানের পুনরাবৃত্তি আজও মানবজাতির প্রতি নবী-রাসূলদের একই আহ্বানের পুনরাবৃত্তি হচ্ছে। আজও সমস্ত নবী (আ.) অভিন্ন ভাষায় বর্তমান মানব প্রজন্মকে সম্বোধন করে বলছেন: এসো, তোমাদের নিজেদের জীবন ও মানবতার জীবনকে নবীদের নির্দেশিত ছকে গড়ে তোল। এসো, আল্লাহ তোমাদেরকে এবং পৃথিবীকে যে জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন এবং যেসব নিয়ম-কানুন ও আইন নির্ধারণ করেছেন, সে আইনগুলো মেনে চল এবং সে পথে এগিয়ে যাও। পৃথিবীর আর্থিক নিয়ম-কানুন নবী-রাসূলগণের প্রদত্ত নিয়ম হতে হবে, পৃথিবীর হুকুমত ও রাজত্বের আইন অবশ্যই নবীদের আইন হওয়া জরুরি, একইভাবে আবেগ-অনুভূতি, শিক্ষা-দীক্ষা, ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনের সমস্ত আইনই অনুরূপ হওয়া প্রয়োজন। এমনটি ঘটলে পৃথিবী সমৃদ্ধ হবে, পৃথিবী শান্তি ও স্বস্তির দিকে এগিয়ে যাবে। আমরা আশা করি, মহান আল্লাহর ইচ্ছায় আমাদের জাতি যেসব মহান পদক্ষেপ নিয়েছে এবং ঐশী আইনগুলোর দিকে অগ্রসর হচ্ছে এবং এক্ষেত্রে যেসব চেষ্টা-প্রচেষ্টা শুরু করেছে, এর মাধ্যমে আমাদের জাতি এবং অন্যান্য মুক্তিকামী জাতি ইসলামি আইনের শাসনের পরিপূর্ণতা এবং সুসংহতকরণের পথে সফলতা অর্জন করবে।

Related posts

সূরা তাগাবুনের তাফসীর

সূরা তাগাবুনের তাফসীর

সূরা তাগাবুনের তাফসীর

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More