সূরা তাগাবুনের তাফসীর

মানব সৃষ্টির উত্তম গঠন
সুতরাং, এ সূরায় আমরা যে শিক্ষার কথা উল্লেখ করেছি তার মধ্যে একটি হলো, আল্লাহ আসমান ও জমিনকে সত্যের ভিত্তিতে সৃষ্টি করেছেন| অতঃপর বর্ণিত হচ্ছে— وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ ‘এবং (তিনি) তোমাদের আকৃতিও অতি সুন্দর করেছেন|’ অর্থাৎ, সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে গঠন করেছেন, আমাদেরকে একটি রূপ দিয়েছেন| এখানে একটি রূপ এবং একটি চিত্র দেওয়ার অর্থ এটা নয় যা আমরা সাধারণত ফারসি ভাষাতে চিত্র বলতে বুঝে থাকি, এর অর্থ একজন মানুষকে আঁকা নয়; বরং রূপ দেওয়ার অর্থ হলো মানুষকে এক ধারাবাহিকতায় বিশেষ গঠন প্রদান করা; আয়াতের ভাষায়, وَ صَوَّرَكُمْ অর্থাৎ আল্লাহ তোমাকে এ মানবিক গঠন দিয়েছেন| যে মহান শক্তি এই সৃষ্টি, এই সৃষ্টিজগৎ, এই আইন দিয়ে, এই অনন্য এবং অদ্ভুত সংমিশ্রণে সৃষ্টি করেছে, সেই একই শক্তি এই সংমিশ্রণে মানুষকে সৃষ্টি করেছে; সেই শক্তিই হলেন আল্লাহ তায়ালা যিনি এই শারীরিক সংমিশ্রণ, এই মানসিক সংমিশ্রণ, এই বৌদ্ধিক সংমিশ্রণ, এই আধ্যাত্মিক এবং আবেগের সংমিশ্রণ দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন| সুতরাং যেহেতু আপনার সৃষ্টি সেই একই মহান শক্তি কর্তৃক সম্পন্ন হয়েছে, যিনি এ পৃথিবী সৃষ্টি করেছেন এবং এ সৃষ্টিজগতের স্রষ্টা, তিনি আপনাকে এ বিশাল সৃষ্টিজগতের অন্যতম অংশ হিসেবে সৃষ্টি করেছেন, তাই আপনার চালচলনও অবশ্যই এ বিশ্বের কার্যক্রমের সাথে সঙ্গতিপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ হতে হবে| তারপর উল্লেখ করা হয়েছে, فَأَحْسَنَ صُوَرَكُمْ ‘তাই তিনি তোমাদের আকৃতি বা গঠনকে উত্তম করেছেন|’ আল্লাহ তায়ালা আমাদেরকে উত্তম গঠন দান করেছেন, তিনি আমাদের আকৃতিকে সুন্দর করেছেন| চেহারার সৌন্দর্য বলতে এখানে আমাদের পরিভাষাতে ব্যবহৃত মুখমণ্ডলের সৌন্দর্যকে বুঝানো হয়নি; বরং সমস্ত মানুষ, এমনকি বাহ্যিকভাবে যাদের মুখমণ্ডল সুন্দর নয়, তাদের গঠন এবং আল্লাহ তাদেরকে যে চেহারা দান করেছেন তা যেমন সৌন্দর্যমণ্ডিত তেমন উত্তম| অর্থাৎ এ সৃষ্টি একটি উত্তম ও সুন্দর সৃষ্টি এবং একইভাবে নিখুঁত ও পরিপূর্ণ|

Related posts

সমসাময়িক মানুষের প্রতি নবীগণের (আ.) আহ্বানের পুনরাবৃত্তি

সূরা তাগাবুনের তাফসীর

সূরা তাগাবুনের তাফসীর

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More