সূরা সাফফের তাফসীর

মানুষের নিকট সত্যের বাণী পৌঁছানোর ক্ষেত্রে শত্রুদের বাধা
অবশ্য মানুষদের মধ্যে অপর একটি শ্রেণী রয়েছে যাদের অন্তর এখনও বক্রতা ও নিষ্ঠুরতার শিকার হয় নি তথা এখনও হক ও সত্যের বাণী তাদের উপর প্রভাব বিস্তার করতে পারে; তারা শত্রুদের দ্বারা প্রভাবান্বিত, যদিও তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় নি। তারা যাতে হেদায়েতপ্রাপ্ত না হয় এবং সত্যের বাণী যাতে তাদেরকে আকৃষ্ট করতে না পারে; সেজন্য শত্রুরা নানাবিধ প্রতিবন্ধকতার সৃষ্টি করে ও তাদেরকে হক থেকে দূরে রাখার অপচেষ্টা চালায়। ইসলাম প্রচারের শুরুতে রাসূলুল্লাহ (সা.) যখন নবুয়্যতের ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে তওহীদের দাওয়াত শুরু করেন, তখন তিনি মক্কায় কাবা ঘরের পাশে পবিত্র কুরআন তেলাওয়াত করতেন। অনেক সময় কুরআনের মাধুর্যতা কাফির-মুশরিককেও আকৃষ্ট করত, যদি সে কাফিরের অন্তর বিদ্বেষ ও খোদাদ্রোহীতায় পরিপূর্ণ না থাকত। এ কারণে কুরাইশ নেতৃবৃন্দ কুরআনের আয়াত যাতে মদীনা থেকে কাবা শরিফ জিয়ারতে আগত লোকদেরকে আকৃষ্ট করতে না পারে সেজন্য তাদেরকে বলত যে, তোমরা যখন মসজিদুল হারামের নিকট উপস্থিত হবে তখন তোমাদের কানগুলোকে বন্ধ করে রাখবে যাতে মুহাম্মাদের (সা.) তেলাওয়াত ও আহ্বান তোমাদের কানে না পৌঁছায়।
আজকের দিনেও একই অবস্থা বিদ্যমান। আজ পৃথিবীর একমাত্র ইসলামি প্রজাতন্ত্র ইরানকে কোনঠাসা করে রাখার জন্য তাগুতি শক্তিগুলো ও তাদের দোসররা অত্যন্ত তৎপর। তারা নিজেদের প্রচারযন্ত্র ব্যবহার করে মানুষকে এভাবে বিভ্রান্ত করে যে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেতৃবৃন্দের কথা শোনা যাবে না, ইরানের জুমআ’র খুতবাসমূহে যে দিকনির্দেশনা দেওয়া হয় সেদিকে কোন গুরুত্ব দেয়া যাবে না, কুরআনের তাফসীর শোনা যাবে না, ইরানের রাহবারের আহ্বানে সাড়া দেয়া যাবে না প্রভৃতি। কিন্তু এমন অপপ্রচারের কারণ কী? কারণ হচ্ছে তারা ভয় পায় যে, সত্য ও ন্যায়ের প্রতি ইসলামি প্রজাতন্ত্রের আহ্বান হয়তো যাদের অন্তরসমূহ এখনও পুরোপুরি বক্রতা ও পথভ্রষ্টতার শিকার হয় নি তাদেরকে উদ্বুদ্ধ করতে পারে। কাজেই এখনও এমন অনেক লোক অবশিষ্ট আছে যাদের উপর সত্য ও ন্যায়ের আহ্বান ইতিবাচক প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু যদি তারা উক্ত আহ্বানে সাড়া না দিয়ে পথভ্রষ্টতা ও বিচ্যুতির পথে অগ্রসর হয় এবং বিদ্বেষ পরায়ণ মনোভাব অব্যাহত রাখে তাহলে তাদের পরিণতিও আল কুরআনের ঐ ঘোষণার অনুরূপ হবে।

Related posts

সূরা সাফফের তাফসীর

সূরা সাফফের তাফসীর

সূরা সাফফের তাফসীর

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More