হযরত ফাতিমা যাহরা (সা.আ.)’র শাহাদাত উপলক্ষে খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে শোক মজলিস

হযরত ফাতিমা যাহরা (সা.আ.)’র শাহাদাত উপলক্ষে
খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে শোক মজলিস

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরী, ২৪শে অক্টোবর ২০২৬ (শনিবার), রাত ৮-০০ ঘটিকায় তিনদিন ব্যাপি শোক মজলিসের ১ম মজলিস সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও মার্সিয়া পাঠ-এর মাধ্যমে।
মজলিসে ইসলামী শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী বক্তব্য রাখেন। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) এর চাদরের ভিতরে কারা ছিলেন তাদের মারেফাত সম্পর্কে জানতে হবে। রাসুলুল্লাহ (সা.) এর ওফাতের পর হযরত ফাতেমা (সা.আ.)-এর উপর যে মুসিবত এসেছিল তা যদি প্রকাশ্য দিনে দেওয়া হতো তাহলে তা অন্ধকারে পরিণত হত। তিনি আরোও বলেন, আমার রেসালাতের অংশীদার। হযরত ফাতেমা (সা.আ.) কেবল একজন সাধারণ কন্যা ছিলেন না বরং তিনি ছিলেন নবুওয়াতের পবিত্র বংশদারা ও রিসালাতের ঘরের কেন্দ্রবিন্দু।
এই শোকসভার আয়োজনে মুসলমানদের স্তত:স্ফূর্ত অংশগ্রহণ হযরত ফাতেমা (সা.আ.)-এর আধ্যাত্মিক শিক্ষা ও মানবতার বার্তার প্রতি তাঁদের ভালোবাসার বহি:প্রকাশ। মজলিসের শেষে মাতম, জিয়ারত এবং তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related posts

হযরত ফাতিমা যাহরা (সা.আ.)’র শাহাদাত উপলক্ষে খুলনায় কাসরে হোসাইনী ইমামবাড়ীতে শোক মজলিস

খুলনায় ‘মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা: শিয়া-সুন্নি আলেমদের অংশগ্রহণে ঐক্য ও সংহতির বার্তা

আয়াতুল্লাহ শুবাইরি জাঞ্জানি (রহ.)-এর ইন্তেকালে বাংলাদেশ শিয়া উলামা পরিষদের শোক ও সমবেদনা

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More