১. “নিশ্চয়ই আমি ইসলামের প্রত্যেক নাগরিককে ক্ষমা করে দেই যারা আল্লাহর কাছ থেকে নিয়োগপ্রাপ্ত সব ন্যায়পরায়ণ ইমামের কাছে নতি স্বীকার করে।” (আল-কাফী, খণ্ড-১, পৃষ্ঠা-৩৭৬)
২. “যার ওপরে আমি তোমাকে ক্ষমতা দিয়েছি তার ওপরে রাগ নিয়ন্ত্রণ কর, আমি তোমার কাছ থেকে আমার রাগকে দূরে রাখবো।” [আল-কাফী, খণ্ড-২, পৃষ্ঠা-৩০৩/
৩. “আমাকে স্মরণ কর তোমার একাকী সময়গুলোতে এবং তোমার আনন্দের সময়গুলোতে-এতে আমি তোমাকে স্মরণ করবো তোমার উদাসীন থাকা সময়গুলোতে।” (আমালী আস-সাদুকু, পৃষ্ঠা-২৫৪)
৪. “আর আমার ও তোমার মাঝে চুক্তি হলো যে, তোমার কাছ থেকে আসবে দোয়া, আর আমার ওপর দায়িত্ব হলো সাড়া দেওয়া।” [আল-খিসাল, খণ্ড-১, পৃষ্ঠা-২৪৪)
৫. “তাদের মাঝ থেকে যে-ই একটি ভালো কাজ করার ইচ্ছা করে কিন্তু করে নি, তার জন্য একটি ভালো কাজ লেখা হবে; আর যদি সে তা সম্পাদন করে, তার জন্য দশটি ভালো কাজ লেখা হবে।” [আল-কাফী, খণ্ড-২, পৃষ্ঠা-৪৪০]