ইমাম আলী (আ.)’র তিনটি মহামূল্যবান উপদেশ
যে ব্যক্তি তার ভেতর সাজাবে, আল্লাহ তার বাহ্যিক সাজিয়ে দিবেন।
আমিরুল মু’মিনিন আলী (আ.) বলেন,
১. যে ব্যক্তি তার ভেতর সাজাবে (অন্তরাত্মা পরিশুদ্ধ করবে), আল্লাহ তার বাহ্যিক (শারীরিক সুস্থতা ও সম্পদ…) সাজিয়ে দিবেন,
২. যে ব্যক্তি তার দ্বীনের জন্য কাজ করবে, আল্লাহ তার দুনিয়াবী কাজের ব্যবস্থা করে দেবেন,
৩. যে ব্যক্তি নিজের সঙ্গে তার রবের সম্পর্ক সংশোধন (সুদৃঢ় ও অটুট) করবে, আল্লাহ তার সঙ্গে মানুষের সম্পর্ক সংশোধন (সুদৃঢ় ও অটুট) করবেন।
[নাহজুল বালাগা, হিকমত (প্রজ্ঞাপূর্ণ উক্তি)- ৪২৩]
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমাদের আত্মশুদ্ধি অর্জন পূর্বক দ্বীনের খেদমত করার এবং তাঁর সঙ্গে নিবিড় ও অটুট সম্পর্ক স্থাপন করার তাওফিক দান।
785
