হিউম্যান রাইটস সেন্টার ফর বাহরাইন ঘোষণা করেছে; নড়াচড়া করার ক্ষমতা হরিয়ে ফেলছেন আয়াতুল্লাহ ঈসা কাসিম

by Rashed Hossain

বাহরাইনের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিমকে গুরুতর অসুস্থ অবস্থায় গতকাল হাসপাতালে ভর্তি করার পর হিউম্যান রাইটস সেন্টার ফর বাহরাইন তার শারীরিক পরিস্থিতি ব্যাপারে বলেছে, আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিম অজানা কারণে নড়াচড়া এবং হাঁটার ক্ষমতা হরিয়ে ফেলেছেন।
বাহরাইনের শিয়াদের নেতা দীর্ঘ দিন সেদেশের অলে খলিফার ভাড়াটে সৈন্যদের নজরদারিতে রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতির পর, গত রাতে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে হিউম্যান রাইটস সেন্টার ফর বাহরাইন গুরুত্বারোপ করে বলেছে: আয়াতুল্লাহ ঈসা কাসিমের শারীরিক অবস্থার অবনতির নড়াচড়া এবং হাঁটার ক্ষমতা হরিয়ে ফেলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
এদিকে বাহরাইনের নিরাপত্তা বাহিনী আয়াতুল্লাহ ঈসা কাসিমের সন্তান এবং তার জামাতাকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে ইঙ্গিত দিয়ে হিউম্যান রাইটস সেন্টার ফর বাহরাইন বলেছে, তারা আয়াতুল্লাহ ঈসা কাসিমের সাথে অ্যাম্বুলেন্সে ছিলেন। বাহরাইনের এই নেতার পরিবারের অন্যান্য সদস্য আমাদের জানিয়েছেন, আয়াতুল্লাহ ঈসা কাসিমের সন্তান এবং জামায় তার ঔষধ সরবরাহ করতেন। তাদেরকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে। বর্তমানে তারা পুলিশ স্টেশনে রয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৬শে নভেম্বরও আয়াতুল্লাহ ঈসা কাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়। বাহরাইনের কর্মকর্তাগণ তখন তাকে চিকিৎসা প্রদানের জন্য অনুমতি দেয়।
শেখ ঈসা কাসিম বাহরাইনের শিয়া মুসলমানদের কাছে আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত। তিনি প্রায় দীর্ঘদিন ধরে গৃহবন্দী অবস্থায় রয়েছেন।

সুত্রঃ বার্তা সংস্থা ইকনা

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔