১লা রজব নবীবংশের দীপ্তিমান পঞ্চম নক্ষত্রের জন্মদিন

১লা রজব নবীবংশের দীপ্তিমান পঞ্চম নক্ষত্র, আল্লাহর হুজ্জাত, পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য, ইমাম মুহাম্মদ বিন আলী আল বাকের আলাইহিস সালামের পবিত্র জন্মবাষিকী। জ্ঞানের বিশাল সমুদ্র, ইসলামের বিকাশ ও উন্নয়নে যাঁর ছিল অসামান্য অবদান তিনি হলেন ইমাম মোহাম্মাদ বাক্বির (আ.)। ইসলামের সত্যিকার শিক্ষা ও সংস্কৃতিসহ এ ধর্মের সার্বিক দিকগুলোর সংরক্ষণ, ক্রমবিকাশ এবং ক্রম-অগ্রগতি মহান ইমাম বাক্বির (আ.)‘র কাছে চিরঋণী। বাক্বির আল উলুম বা জ্ঞান বিদীর্ণকারী ছিল তাঁর সবচেয়ে বিখ্যাত উপাধি।
হযরত মুহাম্মাদ (সাঃ) সাহাবী জাবীর বিন আবদুল্লাহ আনসারিকে বললেনঃ ওহে জাবির! তুমি আমার সন্তান (মুহাম্মদ বিন আলী বিন হোসাইন বিন আলী বিন আবু তালিব) যার নাম তৌরাতে (বাকের), বলে সম্বোধন করা হয়েছে তাঁকে দেখা পর্যন্ত জীবিত থাকবে। যখন তোমার সাথে তার দেখা হবে তাঁকে আমার সালাম পৌঁছে দিও। নবী করিম (সাঃ) পরলোক গমনের পর তার ভবিষ্যৎ বাণী অনুযায়ী হযরত জাবির অনেক দিন জীবিত ছিলেন। আর একদিন ইমাম জয়নুল আবেদীন (আঃ) এর বাড়ীতে এসে শিশু অবস্থায় ইমাম বাকের (আঃ) কে দেখে বললেন, কাছে এসো, ইমাম বাকের (আঃ) তার কাছে এলে সে তাঁকে আবার ফিরে যেতে বললেন, ইমাম ফিরে গেলেন। জাবির তার পবিত্র দেহ ও পথ চলাকে লক্ষ্য করে বললেন, আল্লাহ্র কাবা ঘরের কসম, অবিকল নবী (সাঃ) এর মত দেখতে হয়েছে। তারপর তিনি ইমাম সাজ্জাদ (আঃ) কে জিজ্ঞেস করলেন এই শিশু কে? ইমাম বললেন, সে (মুহাম্মদ বাকের) আমার সন্তান, এবং আমার পরে তোমাদের ইমাম। জাবির উঠে দাঁড়ালেন এবং ইমাম বাকের (আঃ) এর পায়ে চুম্বন দিয়ে বললেন হে নবী (সাঃ) এর সন্তান, আপনার জন্য আমার জীবন উৎসর্গিত হোক। আপনার পিতা নবী (সাঃ) এর সালাম ও দুরুদ গ্রহণ করুন কেননা তিনি আপনাকে সালাম দিয়েছেন। ইমাম বাকের (আঃ) এর দৃষ্টি মোবারক পানিতে ভরে গেল। তিনি বললেন, সালাম ও দুরুদ আমার পিতা নবী (সাঃ) এর উপর যতদিন এই আকাশমন্ডলী ও জমিন অবশিষ্ট থাকবে। আর তোমার উপরেও সালাম হে জাবির যেহেতু তুমি তাঁর সালাম আমার নিকট পৌঁছিয়েছ। (আমলি, শেখ ছাদুক, পৃঃ-২১১।)
এই মহান ইমামের পবিত্র আর্বিভাব দিবস উপলক্ষে সবাইকে জানাচ্ছি মুবারকবাদ এবং এই মহান ইমামের প্রতি জানাচ্ছি অশেষ দরুদ ও সালাম।
ইয়া আবা জাফারিন ইয়া মুহাম্মাদাবনা আলীয়ীন আইয়োহাল বাক্বেরো, ইয়াবনা রাসূলিল্লহি ইয়া হুজ্জাতুল্লাহি আলা খালক্বেহি, ইয়া সাইয়্যেদানা ওয়া মাওলানা ইন্না তাওয়াজ্জাহনা ওয়া ওয়াস তাশফা’না ওয়া তাওয়াস্ সালনা বিকা ইলাল্লাহি, ওয়া ক্বাদ্দামনাকা বায়না য়্যাদায় হাজাতেনা। ইয়া ওয়াযিহান ইলাল্লাহি ইশফালানা ইন্দাল্লাহি। আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম
১লা রজব নবীবংশের দীপ্তিমান পঞ্চম নক্ষত্রের জন্মদিন
সংগ্রহ : ইয়াসিন

Related posts

পিতা-মাতার প্রতি কর্তব্য: জান্নাত লাভের সহজ পথ

শবে কদরের ফজিলত, মর্যাদা ও প্রাসঙ্গিক কথা

ইমাম হাসান মুজতাবা (আ.)-এর অমিয় বাণী

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More