মানুষের ক্ষণিকের প্রবৃত্তির তাড়না বা লালসা অনেক সময় দীর্ঘস্থায়ী দুঃখ ও অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়।
এ বিষয়ে সতর্ক করে একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
‘কত ক্ষণিকের লালসা রয়েছে, যা দীর্ঘস্থায়ী দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।’
[আল-আমালি, শায়খ তুসি, পৃষ্ঠা ৫৩৩, হাদিস ১১৬২]
হাদিসে মূলত তাৎক্ষণিক প্রবৃত্তির তাড়নায় কোনো কাজে লিপ্ত হওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। ক্ষণিকের আনন্দ বা তৃপ্তির জন্য নেওয়া একটি সিদ্ধান্ত পরবর্তী সময়ে দীর্ঘস্থায়ী অনুশোচনা ও দুঃখের কারণ হতে পারে।