খুলনায় কারবালার পবিত্র স্মৃতিতে হযরত আলী আসগর (আ.) এর শাহাদাৎ স্মরণে শোক মজলিস ও মিছিল

by Syed Yesin Mehedi

৬ই মহররম, খুলনা — কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে ইমাম হুসাইন (আ.) এর ছয় মাসের শিশু হযরত আলী আসগর (আ.) এর পবিত্র “শাহাদাৎ স্মরণে খুলনায় আয়োজিত হয় শোক মজলিস ও মিছিল।

মজলিসে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা সাইয়্যেদ ইব্রাহীম খলীল রাজাভী (অধ্যক্ষ, ইসলামী শিক্ষা কেন্দ্র, খুলনা)। তিনি তাঁর ভাষণে হযরত আলী আসগর (আ.) এর মহান ত্যাগ এবং ইয়াজিদি অন্যায়ের বিরুদ্ধে ইমাম হুসাইন (আ.) এর আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত ও মার্সিয়া পাঠ করা হয়।

মজলিস শেষে মিছিল বের হয়, যাতে মাতম ও নওহা অনুষ্ঠিত হয়।

আয়োজন ও পরিচালনায় ছিল আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ট্রাস্ট, খুলনা। সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি মো. ইকবাল।

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔