খুলনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও ইসলামি ঐক্য সপ্তাহ’২১ পালিত

by Rashed Hossain

হযরত মহানবী (সাঃ) ও তাঁর বংশধারার ৬ষ্ঠ ইমাম হযরত জাফর সাদিক (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী এবং ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে খুলনা আলতাপোলেন্থ ইমামবাড়ী আঞ্জুমান-এ-পাঞ্জাতানীতে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সময় বাদ মাগরিব পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের ১ম পর্ব শুরু হয় এরপর হামদ, নাতে রাসুল পাঠ করেন খুলনা ইসলামী শিক্ষা কেন্দ্রের ছাত্রবৃন্দ, হাওযা ইলমিয়া সাহেবুযযামান (আঃ) খালিশপুর-এর ছাত্রবৃন্দ ও স্থানীয় মোমিনবৃন্দ।

অনুষ্ঠানের আলোচনা রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষক হুজ্জাতুল ইসলাম মাওলানা মোঃ আব্দুল লতিফ, শিক্ষা বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম মাওলানা মোঃ আলী মোর্ত্তজা এবং অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী।

অনুষ্ঠান শেষে মহানবীর প্রতি বিশেষ দরূদ ও সালাম পরিবেশন করেন হায়দার মেহদী শাম।###

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔