খুলনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও ইসলামি ঐক্য সপ্তাহ পালিত ২০১৮

by Rashed Hossain

হযরত মহানবী (সাঃ) ও তাঁর বংশধারার ৬ষ্ঠ ইমাম হযরত জাফর সাদিক (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী এবং ইসলামি ঐক্য সপ্তাহ বিশেষ আয়োজনের মধ্য দিয়ে খুলনায় পালিত হয়েছে। স্থানীয় সময় বিকেল চারটায় অনুষ্ঠানের ১ম পর্ব শুরু হয় কোরআন তিলাওয়াত মাধ্যমে। কোরআন তিলাওয়াত করেন জনাব মাওঃ শহীদুল হক। এরপর হামদ, নাতে রাসুল পাঠ করেন খুলনা ইসলামী শিক্ষা কেন্দ্রের ছাত্রবৃন্দ, হাওাযা ইলমিয়া সাহেবুযযামান (আঃ) এর ছাত্রবৃন্দ ও স্থানীয় মোমিনবৃন্দ এবং বাদ মাগরিব আলোচনা শুরু হয় যা রাত ১১টা নাগাদ অব্যাহত থাকে।

অনুষ্ঠানে আলোচনা রাখেন রাজবাড়ী থেকে আগত মুফতি রোকনুদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম গাউস কাদির, হুজ্জাতুল ইসলাম আনিসুর রহমান, হুজ্জাতুল ইসলাম ড. আলী মোর্ত্তজা, হুজ্জাতুল ইসলাম আব্দুল লতিফ, হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী যায়দী এবং হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব পালন করেন জনাব মুহাম্মাদ ইকবাল।###

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔