জীবনে সফল হওয়ার পূর্বশর্ত

by Syed Tayeem Hossain

অনুবাদ: মোঃ হোসাইন কাদীর গাজী
ছাত্র, ইসলামী শিক্ষা কেন্দ্র, খুলনা

জীবনে সফল হওয়ার জন্য আয়াতুল্লাহ বাহজাত’র (রহ.) একটি পরামর্শ নিম্নরূপ:

আমরা যদি ইহকাল ও পরকালে সফল হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ধর্মীয় মহাপুরুষদের পরামর্শ ও নির্দেশাবলী অনুসরণ করতে হবে এবং তদানুযায়ী আমল করতে হবে। ইসলামী নেতাগণ এবং আলেমগণ সর্বদা চেষ্টা করেন জনগণকে খারাপ কাজ থেকে দূরে রাখতে এবং ভালো কাজের প্রতি উৎসাহিত করতে। সেই সকল ইসলামী নেতা ও দ্বীনি আলেমদেরকে অনুসরণ করা এবং গুনাহ থেকে দূরে থাকার বদৌলতে আমরা দুনিয়াতে সফল হতে পারবো এবং এটি আমাদের জন্য আখেরাতের পাথেয় হিসেবে উপকারে আসবে। তাই আমরা অবশ্যই তাদের পরামর্শগুলো অনুসরণ করবো যাতে দুনিয়া ও আখেরাত উভয় জায়গাতেই সফল হতে পারি। আয়াতুল্লাহ বাহজাত (রহঃ) এর উপদেশবাণীগুলো দুনিয়াতে সফলতা পাওয়া, দুনিয়া ও আখেরাতে শান্তিতে থাকার জন্য সহায়ক হবে।###

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔