দায়িত্ব পালনে সতর্কতা অবলম্বন

by Syed Tayeem Hossain

অনুবাদ: মোঃ হোসাইন কাদীর গাজী
ছাত্র, ইসলামী শিক্ষা কেন্দ্র, খুলনা

আয়াতুল্লাহ আল-উযমা বাহজাত (রহঃ) বলেছেন: হায়, আমরা যদি বুঝতাম যে, আমাদের সকল কাজের সমাধান কেবল একটি কাজের মধ্যে নিহিত আর তা হচ্ছে সৃষ্টিকর্তাপ্রদত্ত আদেশসম‚হ পালন করা এবং কোনটি করা উচিত আর কোনটি করা উচিত নয় তা জানা। আমরা যদি এটি জেনে থাকি, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আমরা না জেনে থাকি, তাহলে আমাদের অবশ্যই তা জানা উচিত। যদি কোন ব্যক্তি বুঝতে অক্ষম হয় যে, সে কোনটি করবে আর কোনটি করবেনা, সেক্ষেত্রে তার উচিৎ এহতিহাত করা (সতর্কতা অবলম্বন করা)।

যদি আমাদের চোখ না থাকে তাহলে কি আমরা চলাফেরা করার সময় সতর্কতার জন্য লাঠি ব্যবহার করবো না? দায়িত্ব সম্পর্কে অবগত না থাকার কারণে লাঠিকে হাত দ্বারা না ধরে গভীর কুপের মধ্যে ফেলে দেওয়া কি কোনো অজুহাত?

নিঃসন্দেহে এটা কোনো অজুহাত নয়। কাজেই, আমরা যদি এহতিহাত অবলম্বন করি তাহলে আমাদের কাজে কোনো ত্রুটি থাকবেনা। আর যদি এহতিহাত অবলম্বন না করি তাহলে আমরা আল্লাহর নিকট ক্ষমার অযোগ্য বিবেচিত হবো। তথ্যস‚ত্র: দার মাহাযারে বাহজাত, পৃষ্ঠা: ২০২#####

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔