নফসের সাত স্তর সমূহের

by Syed Yesin Mehedi

ভূমিকা
ইসলামী আধ্যাত্মিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো নফসের পরিশুদ্ধি ও বিকাশ। কুরআন, হাদীস এবং ইসলামী দার্শনিকগণ নফসকে বিভিন্ন স্তরে বিভক্ত করেছেন। প্রতিটি স্তর মানুষের অন্তর্নিহিত শক্তি, দুর্বলতা, প্রবৃত্তি এবং আধ্যাত্মিক উন্নতির ধাপ কে চিহ্নিত করে। এখানে আমরা নফসের তৃতীয় ও চতুর্থ স্তর- نفس ناطقه (নফসে নাতিকা বা মতফাক্কিরা) এবং نفس عاقله (নফসে আকিলা বা মুহলিমা)- এর বিশ্লেষণ তুলে ধরব।
নফসে নাতিকা বা মতফাক্কিরা
এই স্তরে মানুষের মধ্যে চিন্তা, বিচার-বিশ্লেষণ ও বুদ্ধিবৃত্তিক শক্তি বিকশিত হয়। নফসের এই ক্ষমতা মূলত আত্ম-সংযম, তাযকিয়া (পরিশুদ্ধি) ও আধ্যাত্মিক সাধনার ফল।
আল-কুরআনে বলা হয়েছে: “যে ব্যক্তি চেষ্টা-সংগ্রাম করে, সে তো নিজের জন্যই চেষ্টা করে।” (সূরা আনকাবুত ২৯:৬)
এখানে বোঝানো হয়েছে যে মানুষ যখন নফসের বিরুদ্ধে সংগ্রাম করে, তখন আসলে সে নিজের কল্যাণ ও আত্মিক উন্নতির জন্যই যুদ্ধ করে।
এই স্তরে সাধকের দায়িত্ব হলো
নফসকে নিয়ন্ত্রণ করা,
তাকে সঠিক পথে চালিত করা,
কখনো কখনো তার সাথে কঠিন সংগ্রাম করা।
কষ্ট, ত্যাগ ও রিয়াজতের মাধ্যমে নফসকে হত্যা নয় বরং শৃঙ্খলিত ও পরিশুদ্ধ করা হয়। এভাবে নফসের প্রবৃত্তি ও প্রবাহগুলোকে উঁচু ও কল্যাণকর পথে চালিত করা হয় যাতে সব ইচ্ছা-অনুভ‚তি ওহির আলো কে অনুসরণ করে পরিশুদ্ধ হৃদয়, বুদ্ধি ও ইলাহি ইচ্ছার সেবক হয়ে ওঠে। ৪ ـ নফসে আকিলা বা মুহলিমা
এই স্তরে মানুষের মধ্যে পূর্ণাঙ্গ বুদ্ধিবৃত্তি ও আধ্যাত্মিক অনুপ্রেরণা (ইলহাম) বিকশিত হয়। এখানে শুধুমাত্র বুদ্ধি ও ইলাহি অনুপ্রেরণাই কার্যকর ভ‚মিকা পালন করে।
আল-কুরআন বলছে: “শপথ সেই নফসের, যিনি তাকে সুষম করেছেন; তারপর তাকে তার পাপাচার ও তাকওয়ার জ্ঞান দিয়েছেন।” (সূরা আশ-শামস ৯১:৭-৮)
এখানেই নফসকে বলা হয় নফসে মুহলিমা, কারণ এই স্তরে প্রথমবারের মতো মানুষের হৃদয়ে ইলাহি অনুপ্রেরণার আলো বিকশিত হতে শুরু করে।
কিন্তু এই স্তরে একটি বড় পরীক্ষা থাকে।
একদিকে নিচু স্তরের প্রবৃত্তি (শাহওয়াত ও হাওয়া-হাওস) সর্বোচ্চ শক্তি নিয়ে টিকে থাকার চেষ্টা করে।
অন্যদিকে আলোকিত বুদ্ধি, তাকওয়া ও আধ্যাত্মিক শক্তি তাদের পরাজিত করার জন্য সংগ্রাম করে।
এর ফলে সাধকের অন্তরে এক ধরণের সংঘাত, ঝড় ও বিপ্লব দেখা দেয়। তবে শেষ পর্যন্ত আলোর শক্তি অন্ধকারকে পরাজিত করে, এবং নফস শান্তি, স্থিরতা ও আধ্যাত্মিক প্রশান্তি লাভ করে।
আল্লাহ বলেন: যারা আমাদের উদ্দেশ্যে সংগ্রাম করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পথ প্রদর্শন করব।” (সূরা আনকাবুত ২৯:৬৯)
আধ্যাত্মিক ফলাফল
এই স্তরে পৌঁছে সাধক অনুভব করতে শুরু করে যেন
দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম, ধৈর্য ও রিয়াজতের ফল মিষ্টি ফলের মতো ধরা দিচ্ছে।
অন্তরের প্রশান্তি, আত্মিক আনন্দ ও আল্লাহর উপর পূর্ণ আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এখন থেকে সাধক শুধু তত্ত¡গতভাবে নয় বরং প্রায়োগিকভাবে আধ্যাত্মিক সত্যগুলো অনুভব করতে শুরু করে।
উপসংহার
নফসে নাতিকা থেকে নফসে মুহলিমা পর্যন্ত যাত্রা হলো মানুষের ভেতরের অন্ধকার থেকে আলোতে উত্তরণ। এখানে আত্মসংযম, চিন্তা, ধৈর্য, সংগ্রাম ও আল্লাহর প্রতি আস্থা প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে।
এই স্তরে পৌঁছানো মানুষ আসলে নিজের ভেতরের শত্রুকে জয় করে এবং আল্লাহর অনুগ্রহে আধ্যাত্মিক শান্তি ও নৈতিক শ্রেষ্ঠত্ব অর্জন করে

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔