মসজিদ মুসলিম সমাজের যাবতীয় কার্যক্রমের কেন্দ্র বিন্দু হওয়া উচিত

by Syed Yesin Mehedi

মসজিদ পৃথিবীতে আল্লাহর ঘর হিসেবে পরিচিত মসজিদে নিয়মিত যাতায়তকারী ঈমান সুদৃঢ় হয়; ফলে সে শয়তানি প্ররোচনা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে নিজেকে নিরাপদ রাখতে পারে। কাজেই মসজিদ শুধু ধর্ম চর্চা নয়, বরং যাবতীয় কার্যক্রমের কেন্দ্র বিন্দু হওয়া উচিত

মসজিদ সমাজের মানুষের মাঝে ধর্ম চর্চার বিস্তার এবং ন্যায় কাজের আদেশ ও অন্যায় কাজ হতে বিরত রাখার সংস্কৃতির প্রসার ঘটায়। আর ন্যায় কাজের আদেশ ও অন্যায় কাজ হতে বিরত রাখার সংস্কৃতির প্রবর্তনকারী হলেন স্বয়ং নবী-রাসূলগণ (আ.)।

এ সম্পর্কে ইমাম মুহাম্মাদ বাকের (আ.) থেকে বর্ণিত একটি হাদীসে উল্লেখ করা হয়েছে যে, নিশ্চয় ন্যায় কাজের আদেশ ও অন্যায় কাজ হতে বিরত রাখার প্রথা হচ্ছে নবী-রাসূলদের (আ.) পন্থা এবং আওলিয়াগণের আদর্শ। এটি এমনই এক গুরুত্বপূর্ণ বিধান যার বদৌলতে ইসলামের মৌলিক বিধানসমূহ সুপ্রতিষ্ঠিত হয়।

সুতরাং যদি কোন সমাজের লোকদের মাঝে পরস্পরকে ন্যায় কাজের প্রতি আদেশ ও অন্যায় কাজ হতে বিরত থাকার উপদেশের প্রচলন ঘটে, সে সমাজে আল্লাহর বিধানাবলী অতি সহজে বাস্তবায়ন করা সম্ভব হয়। আর যারা মসজিদে যাতায়ত করে, তারা নিজেদের মধ্যে এ গুরুত্বপূর্ণ প্রথাটির বাস্তবায়ন ঘটাতে পারে।

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔