মাসলা-মাসায়েল

(গ) যে সকল স্ত্রীলোকের মাসিক আদাদীয়া হিসেবে তারা তিন শ্রেণীর :
(১) যে স্ত্রীলোকের মাসিকের দিনের সংখ্যা পর পর দুই মাসে একরূপ হয় কিন্তু রক্তস্রাব শুরু হওয়ার দিনটি একরূপ থাকে না এক্ষেত্রে যে কয়দিন যাবত রক্তস্রাব হবে সে কয়দিনই হবে তার মাসিকের মেয়াদকাল| যেমন প্রথম মাসের প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত আর দ্বিতীয় মাসে ১১ থেকে ১৫ তম দিন পর্যন্ত যদি তার রক্তস্রাব হয় তাহলে তার মাসিক হবে ৫ দিনের|
(২) যে স্ত্রীলোক এখনো ঋতু থেকে পাক হয়নি কিন্তু পুনরায় পর পর কয়েকদিন তার যে রক্তস্রাব হয় তার মধ্যে হয়েযের লক্ষণসমূহ বিদ্যমান রয়েছে কিন্তু বাদবাকী রক্ত রয়েছে ইস্তিহাযার লক্ষণসমূহ| আর যে সব দিনগুলোর রক্তে হায়েযের লক্ষণসমূহ বিদ্যমান রয়েছে সেসব দিনগুলোর সংখ্যা উভয় মাসেই এক ও অভিন্ন কিন্তু সময়টা এক নয়| সেক্ষেত্রে যে কয়দিন তার রক্তে হায়েযের লক্ষণগুলো বিদ্যমান থাকবে সে কয়দিনই হবে তার মাসিক ঋতুকাল| উদাহরণ¯স্বরুপ, একমাসে তার প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত আর পরবর্তী মাসে ১১তম থেকে ১৫তম দিন পর্যন্ত তার রক্তে হায়েযের লক্ষণগুলো বিদ্যমান থাকে এবং বাদবাকী রক্তে ইস্তিহাযার লক্ষণগুলো থাকে তাহলে তার মাসিক ঋতুর মেয়াদ হবে ৫ দিন|

সুত্রঃ আহকামে মুমিনাত বই থেকে সংগ্রহীত

Related posts

মাসলা-মাসায়েল

মাসলা-মাসায়েল

মাসলা-মাসায়েল

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More