সালাম দেওয়া
মহানবী (সা.) বলেন: “যখন তোমরা পরস্পর সাক্ষাৎ কর, তখন প্রথমে সালাম দাও এবং মুসাফাহ [করমর্দন] কর; আর যখন তোমরা পরস্পর পৃথক হও, তখন ক্ষমা চেয়ে পৃথক হও।” (বিহারুল আনওয়ার, খণ্ড-৭৬, পৃষ্ঠা-৪) 268 –
ইমাম হোসাইন ইবনে আলী (আ.) বলেন: “সালামের সত্তরটি পুরস্কার রয়েছে। যে প্রথমে সালাম দেয় তার জন্য আছে উনসত্তরটি পুরস্কার এবং যে সালামের উত্তর দেয় তার জন্য আছে মাত্র একটি পুরস্কার।” [যখন দুই ব্যক্তি পরস্পরকে দেখে, তখন প্রথমে সালাম প্রদানকারী প্রচুর পুরস্কার লাভ করে।] [বিহারুল আনওয়ার, খণ্ড-৭৮, পৃষ্ঠা-১২০)
ইমাম সাদিক (আ.) বলেন যে, রাসূলুল্লাহ (সা.) আব্দুল মুত্তালিব-এর সন্তানদের একত্র করলেন এবং বললেন: “হে বনি আবদে মুত্তালিব, [সাক্ষাতে) প্রথমে সালাম দাও, আত্মীয়তার সম্পর্ককে যুক্ত রাখো, (রাতে) তাহাজ্জুদের নামাজ আদায় কর যখন লোকেরা ঘুমিয়ে থাকে, অন্যদের। খাবার খাওয়াও এবং উত্তম কথা বল-(আর) জান্নাতে প্রবেশ কর শাস্তির সাথে।” (বিহারুল আনওয়ার, খঃ-৬৯, পৃষ্ঠা-৩৮০/ 200 )
ইমাম সাদিক (আ.) বলেন: “যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সে আল্লাহ ও রাসূলের (সা.) নিকট অধিকতর প্রিয়।” (ওয়াসাইলুশ শিয়া, খক্ষ-১২, পৃষ্ঠা-৫৫)
