সূরা সাফফের তাফসীর

by Syed Yesin Mehedi

জিহাদের পার্থিব পুরস্কার
যদি মু’মিনরা আল্লাহর পথে জিহাদ করে, তাহলে আল্লাহ তাদের সে পুরস্কারকে শুধু মহাসাফল্যের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, বরং তাদেরকে আরও বিশেষ পুরস্কারে ভূষিত করবেন| ঐ মহাসাফল্য হচ্ছে পরকালের জন্য নির্ধারিত এবং পারলৌকিক জীবনে তা অর্জিত হবে| কিন্তু আল্লাহ জিহাদকারীর পুরো পুরস্কারকে শুধু পরকালেই বরাদ্দ করেন নি, বরং তার আগেই এ পৃথিবীর জীবনেও আল্লাহর পথে জিহাদকারীর জন্য একটি বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন| সেটা কি? সেটা হচ্ছে এমনই বিষয় যা প্রত্যেকেই পছন্দ করে; আয়াতের ভাষায়,  ‘এবং অপর একটি বিষয় যা তোমরা প্রত্যেকেই পছন্দ কর|’ সে বিষয়টি কি? সে বিষয়টি হচ্ছে, ‘(তা হল) আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও আসন্ন বিজয়|’ যদি মু’মিনরা আল্লাহর পথে জিহাদ করে এবং নিজেদের জান ও মালকে সে পথে উৎসর্গ করে, তাহলে তাদের জন্য সাহায্য এবং চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে; যা সরাসরি মহান আল্লাহর পক্ষ থেকে আসে| এক্ষেত্রে হয়তো যারা আজ জিহাদরত রয়েছে তাদের মধ্যে একটি অংশ শাহাদত বরণ করতে পারে এবং চূড়ান্ত বিজয় তারা দেখে যেতে নাও পারে| কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আয়াতে যে বিজয়ের কথা উল্লেখ করা হয়েছে তা তো কোন ব্যক্তি বা গোষ্ঠীয় বিজয় নয়| মু’মিনরা কি জিহাদ করে নিজেদের ব্যক্তিগত বিজয়ের উদ্দেশ্যে? আমরা কি জিহাদ ও সংগ্রাম করি শত্রুর বিরুদ্ধে নিজেদের ব্যক্তিগত বিজয়ের জন্য? না, আদৌ এমনটি নয়; বরং জিহাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে সুদৃঢ় ও সুপ্রতিষ্ঠিত করা| বস্তুত আমরা জিহাদ করি আল্লাহর বাণীকে সর্বোচ্চে তুলে ধরা এবং কাফিরদের কথাকে পদদলিত করার জন্য; আর এমন উদ্দেশ্যে চূড়ান্ত বিজয় সন্নিকটে| যদি এমন মহৎ ব্রতিকে সামনে রেখে জিহাদ করা হয় এবং সে পথে চেষ্টা, সাধনা ও পরিশ্রম অব্যাহত রাখা হয়, তাহলে আল্লাহর সাহায্য ও চূড়ান্ত বিজয় নিশ্চিতভাবে সমাগত হবে| আর এমন চূড়ান্ত বিজয়কে প্রত্যেকেই পছন্দ করে; যা আল্লাহর পক্ষ থেকে অন্যতম পুরস্কার এবং তা এ পৃথিবীর জীবনেই মু’মিনরা অর্জন করবে|

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔