মানুষের ইহকালীন ও পরকালীন মূল্য

by Syed Yesin Mehedi

ইমাম হাদী আলাইহিস সালাম থেকে বর্ণিত একটি গুরুত্বপূণ্য হাদিস।
ইহকাল তথা দুনিয়াবি জীবনে যেমন মানুষের উপকারী ও পর্যাপ্ত ধন-সম্পদ প্রয়োজন যাতে করে সে পরমুখাপেক্ষী ও পরনির্ভরশীল না হয়ে যায়; তেমনি পরকাল তথা আখিরাতের জীবনের জন্যও তার ধন-সম্পদের প্রয়োজন; আর ধন-সম্পদ হচ্ছে তার আমল ও পূণ্যময় কাজ। দুনিয়ার উপকারী ও কল্যাণময় সম্পদ যেমন কাউকে মানব সমাজের কাছে সম্মানিত করে তোলে, তেমনি তার আমল ও পূণ্যময় কাজও তাকে আখিরাতে সম্মানিত ও বেহেশতের উচ্চতর মাকামের অধিকারী করে তুলবে।
ইমাম হাদী আলাইহিস সালাম বলেন, দুনিয়াতে মানুষের মূল্য নির্ভর করে তাদের ধন-সম্পদের উপর, আর আখিরাতে তাদের আমল ও কর্মের উপর! [আ’লামুদ্দ্বীন, পৃষ্ঠা- ৩১৫]
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমাদের দুনিয়ায় পর্যাপ্ত উপকারী ও কল্যাণময় সম্পদের অধিকারী করুক এবং পরকালের জন্যও প্রয়োজনীয় সম্পদ তথা আমল ও পূণ্য করার তাওফিক দান করুক

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔