আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যাদ আলি খামেনায়ীর শাহাদাতে হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভীর শোকবার্তা

by Syed Yesin Mehedi

 শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনায়ী (রহ.)’র মৃত্যুতে শোক জানিয়েছেন খুলনা ইসলামী শিক্ষাকেন্দ্রে অধ্যক্ষ সৈয়দ ইব্রাহিম খলীল রাজাভী।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

শোকবার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এর বর্বরচিত হামলায় আয়াতুল্লাহ উযমা সাইয়্যেদ আলী খামেনায়ী শাহাদাতবরণ করেছেন। আমরা সকলেই মর্মাহত। সর্বপ্রথম ইমাম-এ-জামান (আ.) এবং ইরানের বিপ্লবী জনগণ সকল মোমেনিন ও মোমেনাতকে জানাই আন্তরিক শোক ও সমবেদনা। অবশ্যই এই শাহাদাত এখানেই থেমে থাকবেনা এই শাহাদাতের প্রভাবে ইনশাআল্লাহ এই পৃথিবী জালিমদের অস্তিত্ব থেকে রক্ষা পাবে। আমি মনে করি বাংলাদেশের প্রতিটি ইমামবাড়ীতে কালো পাতাকা উত্তোলন, শোকসভা এবং প্রশাসন থেকে অনুমতিক্রমে মানববন্ধন ও মিছিল সারা বাংলাদেশে আয়োজন করা প্রয়োজন। আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী ইরানের পাশে এবং জালিমের বিরুদ্ধে অবস্থান করবো। আপনারা সকলেই জানেন তিনি ইমাম হোসাইন (আ.)-এর পথে অনুসরণ করছিলেন এবং ইমাম হোসাইন (আ.)-এর পথে অনুসরণ করতে গিয়ে অতি মর্যাদা সম্পন্ন শাহাদাতের শুরা পান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে ইমাম হোসাইন (আ.) এর সাথে থাকার তৌফিক দান করুক এবং আমি সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদী হয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলী পণ্য বর্জন করার জন্য আহ্বান জানাচ্ছি।

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔