ইমাম হাসান (আ.) অভাবগ্রস্তদের খালি হাতে ফিরিয়ে দিতেন না

সুয়ূতি বর্ণনা করেন: ইমাম হাসান ইবনে আলী ইবনে আবি তালিবকে (আ.) প্রশ্ন করা হয়: “আপনার অভাব থাকা সত্ত্বেও কখনো কোন দরিদ্র ব্যক্তিকে খালি হাতে ফিরে যেতে দেখি না কেন?” ইমাম হাসান (আ.) -তাঁর প্রতি আল্লাহর সন্তুষ্টি বর্ষিত হোক এবং তাঁর বরকতে মহান আল্লাহ দুনিয়া ও আখিরাতে আমাদের প্রতি সন্তুষ্ট থাকুন- বললেন: “মহান আল্লাহর দরবারে আমি নিজেই নিঃস্ব এবং তাঁর প্রতি আগ্রহী। আর আমি নিজেই যেখানে নিঃস্ব, সেখানে অভাবগ্রস্তদের খালি হাতে ফেরত পাঠাতে লজ্জাবোধ করি। আল্লাহ পাক তাঁর নেয়ামতসমূহ আমার উপর নাযিল করে আমাকে এমন অভ্যাসে পরিণত করেছেন এবং আমিও অভ্যাস করেছি, তাঁর নেয়ামতসমূহকে জনগণের মধ্যে দান করার। আর আমি এ বিষয়টি ভয় পাই, যদি আমি আমার অভ্যাসকে পরিত্যাগ করি, তাহলে আল্লাহ তায়ালাও তাঁর নেয়ামতসমূহ হতে আমাকে বঞ্চিত করবেন।” بمن فضله فرض على معجل و افضل ايام الفتي حين يُسأل اذا ما اتانی سائل قلت مرحبا و من فضله فضل على كل فاضل যখন কোন অসহায় ব্যক্তি আমার নিকট আগমন করে, আমি তাকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে বলি, ঐ সত্তার মাহাত্ম্যকে গ্রহণ করা আমার ওপর অপরিহার্য। যার শ্রেষ্ঠত্ব সকল শ্রেষ্ঠত্ব হতে অধিক এবং একজন মহৎ ব্যক্তির সর্বোৎকৃষ্ট সময় তখনই, যখন তার নিকট কিছু চাওয়া হয়। ইমাম হাসানের (আ.) দৃষ্টিতে, মহান আল্লাহর দরবারে মানুষ অসহায় ও নিঃস্ব। যখন সে নিজেই অসহায় ও নিঃস্ব থাকে, তখন অন্য অসহায় ব্যক্তিকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যে কতটা কষ্টের এবং বেদনার তা সে ভালোভাবেই বুঝতে পারে। অতএব, মহৎ হৃদয়ের ব্যক্তি কখনোই নিঃস্ব ও দরিদ্র ব্যক্তিকে খালি হাতে ফেরত পাঠায় না। যেন মহান আল্লাহ তাকে নিরাশ না করেন। যে ব্যক্তি দরিদ্রদের সাহায্য করবে আল্লাহ পাকও তার প্রতি অনুগ্রহ করবেন।ইমাম হাসানের (আ.) নিকট যখন কোন নিঃস্ব এবং অভাবগ্রস্ত ব্যক্তি আসত, তখন তিনি শুধুমাত্র তাদের মনের আশাই পূরণ করতেন না, বরং তাদেরকে স্বাগত ও অভিনন্দন জানাতে এগিয়ে যেতেন এবং ঐ (সাহায্য করার) সময়কে, একজন ব্যক্তির সর্বোৎকৃষ্ট সময় হিসেবে অভিহিত করেছেন। যদি কোন ব্যক্তি ইমাম হাসানের (আ.) নিকট আশ্রয়ের জন্য যেত, হযরত তাকে আশ্রয় দিতেন এবং দরিদ্র ব্যক্তির সাহায্যার্থে হাত বাড়িয়ে দিতেন। আর এটি তাঁর নিকট অতি আনন্দদায়ক ছিল।….

Related posts

প্রতিবেশীর অধিকার: সামাজিক সম্প্রীতি

পরোপকার ও সহমর্মিতা: মানবিকতার মূল ভিত্তি ও ঈমানের দাবি

নম্রতা ও বিনয়: আত্মিক প্রশান্তির চাবিকাঠি

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More