বিসমিল্লাহির রাহমানির রাহিম
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের মান্যবর প্রেসিডেন্ট হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ ইবরাহিম রায়িসি ও তার রাষ্ট্রীয় সফরসঙ্গীদের সহ গত রবিবার ১৯/০৫/২০২৪ তারিখে এক হেলিকপ্টার দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁর কাছেই ফিরে যাব)। হেলিকপ্টার দুর্ঘটনায় তার এবং অন্যান্যদের মৃত্যু আমাদের হৃদয়ে গভীর শোক ও শূনতা সৃষ্টি করেছে। ইসলামি শিক্ষাকেন্দ্রর অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রবৃন্দ এই আকস্মিক ও বিষাদময় ঘটনার জন্য মহামান্য রাহবার এবং ইরানের বিপ্লবী জাতির প্রতি আন্তরিক শোক ও সমবেদনা জ্ঞাপন করছে।
তার আকস্মিক চলে যাওয়া সত্যিই ইরানি জাতি, শিয়া এবং মানবতা, সাম্য ও শান্তির জন্য একটি বড় ক্ষতি।
ইসলামী শিক্ষাকেন্দ্র বাংলাদেশের আপামর শিয়া জনগোষ্ঠীর প্রতি বিশেষ শোক ও সমবেদনা প্রকাশ করছে। পাশাপাশি দুর্ঘটনার শিকার মরহুমগণের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাদের জন্য শাহাদাতের মর্যাদা প্রার্থনা করছে এবং সংকটের এই মুহূর্তে ইরানি জনগণের জন্য শান্তি, ধৈর্য ও সংহতি কামনা করছে।
375
আগের পোস্ট
