খুলনায় শিয়া ও সুন্নি আলেমদের সঙ্গে আয়াতুল্লাহ রামজানির সাক্ষাৎ

by Syed Yesin Mehedi

খুলনার ইসলামী এডুকেশন সেন্টার পরিদর্শন করেছেন আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ রেজা রামেজানি। তার সঙ্গে সফরসঙ্গী ছিলেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ মেহেদী আলীজাদে মুসাভি এবং হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মোহাম্মদ আলী মইনিয়ান।

ইসলামী এডুকেশন সেন্টারের আল কাওসার মিলনায়তনে আয়োজিত পৃথক পৃথক  বিশেষ অনুষ্ঠানে তারা ছাত্র, মুবাল্লিগিন, শিয়া-সুন্নি আলেম এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আয়াতুল্লাহ রেজা রামেজানি বলেন, “মুবাল্লিগিনদের এমনভাবে থাকতে হবে যেন একে অপরকে সাহায্য করতে পারেন এবং পরস্পরের সমর্থন জোগান। একমাত্র ঐক্যের মাধ্যমেই মুসলিম উম্মাহর মধ্যে শান্তি ও স্থিতিশীলতা আনা সম্ভব।”

তিনি আরও বলেন, ইসলামের প্রকৃত বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে এবং মুসলিম ঐক্য অটুট রাখতে মুবাল্লিগিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া শিয়া ও সুন্নি আলেমদের একত্রে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একে অপরকে সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ সমাজ গঠন করা সম্ভব ।

মহাসচিবকে স্বাগত জানান  বাংলাদেশ ইমামিয়া উলামা কাউন্সিলের সভাপতি ও ইসলামী শিক্ষা কেন্দ্রর অধক্ষ্য হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ ইব্রাহিম খলিল রিজভি ।

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔