২৯/০৯/২০১৮ ইং খুলনা আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমামবাড়ীতে পবিত্র ঈদ-এ-গাদীর উপলক্ষে মাহফিল উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ও ঈদ-এ-গাদীর উপলক্ষে কাসিদা পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্র, খুলনা’র অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহীম খলীল রাজাভী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামি শিক্ষা কেন্দ্রের শিক্ষা বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ডঃ আলী মুরতাযা। ইসলামি শিক্ষা কেন্দ্রের শিক্ষক হুজ্জাতুল ইসলাম আব্দুল লতিফ এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামি শিক্ষা কেন্দ্রের শিক্ষক মওলানা জনাব মোঃ শহীদুল হক। এবং আর বক্তব্য রাখেন আল-মাহদী’র শিক্ষা কেন্দ্রের, বগুড়া শিক্ষক হুজ্জাতুল ইসলাম আনিসুর রহমান।#####
