দস্তরখানার আদব-কায়দা
হযরত ইমাম হাসান মুজতাবা (আ.) বলেন: দস্তরখানা সম্পর্কিত বারোটি বৈশিষ্ট্য রয়েছে যা প্রত্যেক মুসলমানের জানা জরুরী। আর এগুলোর চারটি ওয়াজিব, চারটি মুস্তাহাব এবং চারটি শিষ্টাচার বা আদব-কায়দা বিষয়ক যেগুলোর তালিকা নিম্নে প্রদান করা হল:
ওয়াজিব চারটি হচ্ছে: (১) নিয়ামতদাতার মারেফাত বা পরিচয় অর্জন। (২) প্রদত্ত নিয়ামতের উপর সন্তুষ্ট থাকা। (৩) আল্লাহর নামে শুরু করা। (৪) নিয়ামতদাতার শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করা।
মুস্তাহাব চারটি হচ্ছে: (১) খাওয়ার পূর্বে হাত ধৌত করা। (২) বাম নিতম্বের উপর বসা। (৩) তিন আঙ্গুলে খাবার খাওয়া। (৪) খাওয়ার শেষে আঙ্গুলগুলো চেটে খাওয়া।
শিষ্টাচার চারটি হচ্ছে: (১) শুধুমাত্র নিজের সামনে থেকে খাওয়া (এদিক-সেদিক হাত না বাড়ানো)। (২) ছোট আকারের লোকমা বানিয়ে মুখে পুরা। (৩) মুখে পুরা লোকমাগুলো ভালোভাবে চিবানো। (৪) অন্যদের মুখের দিকে বেশি বেশি না দেখা। (বিহারুল আনওয়ার, ৬৩তম খন্ড, পৃ. ৪১৩।)