হাদীসসমূহে সেজদায়ে শোকরের অনেক বরকত ও অবদান বর্ণিত হয়েছে। আমরা সংক্ষিপ্তভাবে সেগুলোর একটি তালিকা তুলে ধরছি:
যদি নামাযের মধ্যে এমন কোনো অসম্পূর্ণতা থেকে থাকে যা নফলসমূহের মাধ্যমেও পূর্ণ হয় না, তাহলে সেজদায়ে শোকর তার ঘাটতি পূরণ করে। এটি বাস্তবায়নের পিছনে প্রতিপালকের সন্তুষ্টি রয়েছে এবং মানুষ ও ফেরেশতাগণের মাঝে দূরত্বের অবসান ঘটায়। সেজদার মধ্যে দোয়া কবুল হয় এবং প্রতিটি সেজদায়ে শোকরের বদলে দশবার দুরূদ পাঠের সওয়াব প্রদান করা হয় এবং দশটি বড় গুনাহ্ মুছে ফেলা বা ক্ষমা করা হয়।
সেজদায়ে শোকর সম্মান ও মর্যাদার ক্ষেত্রে এতটুকু উল্লেখ করাই যথেষ্ট যে, আল্লাহ তায়া’লা এর দ্বারা ফেরেশতাগণের নিকট গর্ব করে থাকেন।