আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত

by Rashed Hossain

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, মোহাম্মদপুর শিয়া জামে মসজিদের সম্মানিত খতীব ও বিশিষ্ট আলেম-এ-দ্বীন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ নাক্বী ইমাম রাজাভী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ইবনে সিনা হাসপাতালে ২২ই ফেব্রুয়ারী – ২০২৩ ভোরে ইন্তেকাল করেন।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ নাক্বী ইমাম রাজাভী দীর্ঘদিন যাবত ঢাকাস্থ মোহাম্মাদপুর শিয়া মসজিদের খতিবের দায়িত্ব পালন ছাড়াও ঢাকার বিভিন্ন অঞ্চলসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আহলে বাইতের (আ.) মাযহাবের প্রচার ও প্রসারের মহান দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশে শিয়া সমাজের সার্বিক উন্নয়নে তিনি বিভিন্ন সময়ে ভূমিকা রেখেছেন। তাঁর অকাল মৃত্যুতে বাংলাদেশের শিয়া সমাজের যে অপূরণীয় ক্ষতি হল তা সহসা পূরণ হবার নয়।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য্যশীল হওয়ার তৌফিক দান করুন এ দোয়া করি। আল্লাহ মরহুমকে জাওয়ারে মোহাম্মদ (সা.) ও আলে মোহাম্মাদে জায়গা দান করুন। এলাহী আমিন###

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔