ইসলামী নৈতিকতাবাদে মুখের কথার সততা ও অন্তরের পবিত্রতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং দ্বিচারিতা ও কপটতার ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা হয়েছে।
ইমাম কাযিম (আ.) বলেছেন, সেই বান্দা নিকৃষ্ট, যে দুই মুখ ও দুই জিহŸাবিশিষ্ট (অর্থাৎ যার মুখে এক কথা আর অন্তরে আরেক কথা); যখন সে তার ধর্মীয় ভাইকে সামনাসামনি দেখে, তখন তার প্রশংসা করে ও তোষামোদ করে; আবার তার পিছনে তার সমালোচনা ও নিন্দা করে। [বিহারুল আনোয়ার, খÐ- ৭৫, পৃষ্ঠা- ৩১]
আমাদের উচিত হাদীসের এই শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করে একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে ভ‚মিকা রাখা। আল্লাহ সুবহানাহু ওয়াতা’আলা আমাদেরকে সত্যবাদিতা ও নিষ্ঠার সাথে জীবনযাপনের তাওফিক দিন।
204
