আজও মানবজাতির প্রতি নবী-রাসূলদের একই আহ্বানের পুনরাবৃত্তি হচ্ছে। আজও সমস্ত নবী (আ.) অভিন্ন ভাষায় বর্তমান মানব প্রজন্মকে সম্বোধন করে বলছেন: এসো, তোমাদের নিজেদের জীবন ও মানবতার জীবনকে নবীদের নির্দেশিত ছকে গড়ে তোল। এসো, আল্লাহ তোমাদেরকে এবং পৃথিবীকে যে জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন এবং যেসব নিয়ম-কানুন ও আইন নির্ধারণ করেছেন, সে আইনগুলো মেনে চল এবং সে পথে এগিয়ে যাও। পৃথিবীর আর্থিক নিয়ম-কানুন নবী-রাসূলগণের প্রদত্ত নিয়ম হতে হবে, পৃথিবীর হুকুমত ও রাজত্বের আইন অবশ্যই নবীদের আইন হওয়া জরুরি, একইভাবে আবেগ-অনুভূতি, শিক্ষা-দীক্ষা, ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনের সমস্ত আইনই অনুরূপ হওয়া প্রয়োজন। এমনটি ঘটলে পৃথিবী সমৃদ্ধ হবে, পৃথিবী শান্তি ও স্বস্তির দিকে এগিয়ে যাবে। আমরা আশা করি, মহান আল্লাহর ইচ্ছায় আমাদের জাতি যেসব মহান পদক্ষেপ নিয়েছে এবং ঐশী আইনগুলোর দিকে অগ্রসর হচ্ছে এবং এক্ষেত্রে যেসব চেষ্টা-প্রচেষ্টা শুরু করেছে, এর মাধ্যমে আমাদের জাতি এবং অন্যান্য মুক্তিকামী জাতি ইসলামি আইনের শাসনের পরিপূর্ণতা এবং সুসংহতকরণের পথে সফলতা অর্জন করবে।
6
আগের পোস্ট
