সূরা তাগাবুনের তাফসীর

by Syed Yesin Mehedi

কাফির— ঐশী নেয়ামতকে অস্বীকারকারী
তাফসীরের ধারাবাহিকতায় আমরা এ পর্যায়ে পরবর্তী আয়াতের তাফসীর নিয়ে আলোচনা করব। এ আয়াতের শুরুতে বলা হচ্ছে, ‘তোমাদের নিকট কি পূর্ববর্তী কাফিরদের বৃত্তান্ত পৌঁছায়নি?’ তারা কাফির হয়ে যায়, তার মানে কী? অর্থাৎ তারা এই সত্যগুলোকে লুকিয়ে রেখেছিল, ঢেকে রেখেছিল, সেগুলো গ্রহণ করেনি, এসব জ্ঞানের নেয়ামতকে অস্বীকার করেছিল এবং অকৃতজ্ঞ ছিল। যখন সর্বশক্তিমান আল্লাহ কোনো ব্যক্তিকে জ্ঞান ও বোধগম্যতার চাবিকাঠি দান করেন তখন এ নেয়ামতের কৃতজ্ঞতা হলো সেই ব্যক্তি এ দীক্ষা ও জ্ঞানকে গ্রহণ করবে, তা অনুধাবন করবে এবং সেই অনুযায়ী আমল করবে। যারা আল্লাহ প্রদত্ত জ্ঞান গ্রহণ করে না, তা অনুধাবন ও চিন্তা করে না, বোঝে না, সেগুলোর উপর আমল করে না এবং সে জ্ঞানের উপর ভিত্তি করে নিজেদের জীবনকে পরিচালনা করে না, তারা আল্লাহর নেয়ামতকে অস্বীকার করেছে। তাই তাদেরকে বলা হয় কাফির। কাফির অর্থ আবরণকারী; সত্যের আবরণকারী। কাফির অর্থ নেয়ামতের অস্বীকারকারী অর্থাৎ ঐশী জ্ঞানের নেয়ামতের অস্বীকারকারী।

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔