৪| যে মহিলা ওয়াক্তীয়া এবং আসাদীয়া মাসিকের অধিকারীনি সে যদি মাসিকের সময়ে রক্ত না দেখতে পায় এবং ভিন্ন সময়ে হায়েযের সমানসংখ্যক দিনে হায়েযের রক্ত দেখতে পায় তাহলে সে এটাকেই হায়েয হিসেবে ধার্য্য করবে, চাই সেটা তার মাসিকের আগে ঘটুক আর পরে ঘটুক| (তৌযিহুল মাসায়েল, মঃ ৮৪৪)
৫| যে মহিলা ওয়াক্তিয়া এবং আদাদীয়া মাসিকের অধিকারিনী সে যদি মাসিকের সময়ের মধ্যেই রক্ত দেখতে পায় কিন্তু দিনের সংখ্যা অন্যান্য সময়ের থেকে কমবেশী হয় এবং পাক হওয়ার পর পুনরায় তার অন্যান্য সময়ের দিনের সমপরিমাণ দিন যাবত রক্ত দেখতে পায় তাহলে উভয় রক্তস্রাবের সময় হায়েয ব্যক্তির উপর যেসব কাজ হারাম সেগুলো থেকে দূরে থাকবে এবং মুস্তাহাযা ব্যক্তির জন্য যা করণীয় সেগুলো পালন করবে| (তৌযিহুল মাসায়েল, মাঃ ৪৮৫)
সুত্রঃ আহকামে মুমিনাত বই থেকে সংগ্রহীত
