৫। পরপর তিন দিন রক্ত আসা:
যে রক্ত পর পর তিনদিন একাধারে আসে নিঃসন্দেহে সেটা হাইয এবং হাইযের আহকাম তার উপর জারী হবে। কিন্তু যদি তিন দিন রক্ত আসে তবে সেটা ১০ দিনের মধ্যে আর হাইযের বৈশিষ্ট্য ও লক্ষণসমূহও বিদ্যমান থাকে তবে সেটা পর পর নয়, যেমন প্রথম, পঞ্চম ও সপ্তম দিনে রক্ত এসে থাকে তাহলে এহতিয়াতে মুস্তাহাব অনুসারে তার উচিত মুস্তাহাব ব্যক্তির করণীয়সমূহ এবং হায়েয ব্যক্তি যেসব কাজ বর্জন করে এবং এ দুটোর উভয়কে মেনে চলা। (অর্থাৎ সে নামায রোযা আদায় করবে আর হায়েয ব্যক্তির উপর যেসব কাজ হারাম সেগুলোকে বর্জন করবে। যেমন: মসজিদুল হারামে প্রবেশ করা, অন্যান্য মসজিদে দাঁড়ানো, শরীরের কোন অংশ দ্বারা কোরআনের লেখাকে স্পর্শ করা এবং আল্লাহর নামকে স্পর্শ করা ইত্যাদি)। আর যে দিনগুলোতে রক্ত আসবে না সে দিনগুলোতে পাক ব্যক্তির যেসব কাজ করা উচিত আর যেসব কাজ হায়েয ব্যক্তির জন্য বর্জনীয় এ উভয় কাজের মধ্যে সমন্বয় করে চলবে। (তাহরিরুল উসিলা, খঃ ১, পৃঃ ৪৭)
একটি কথা:
ক্রমধারায় রক্ত আসা বলতে বুঝায় প্রথম তিন দিনকে। নতুবা প্রথম তিন দিনের পরে যদি অব্যাহতভাবে না আসে তবুও হুকুমে কোন ক্ষতি হবে না। আর যদি পরবর্তী তিন দিনে ক্রমাধারায় আসে তাহলে প্রথম দিনগুলো যখন ক্রমধারায় রক্ত আসেনি সেটা হাইয নয় এবং উপরে বর্ণিত নিয়ম মেনে চলতে হবে। (উরওয়াতুল উছকা, খঃ ১, পৃঃ ৩১৯)
সুত্রঃ আহকামে মুমিনাত বই থেকে সংগ্রহীত
