মিনায় রাত্রিযাপন সংক্রান্ত বিবিধ মাসআলা

by Syed Yesin Mehedi

বারতম দিনে যোহরের পরে রওনা হওায়ার ব্যাপারে মহিলারাও পুরুষদের নির্দেশভুক্ত হবে । সুতরাং যদি দিনের বেলায় কঙ্কর নিক্ষেপে অপারগতার কারণে যিলহজ্বের বারতম দিনের রাতের বেলায় কঙ্কর নিক্ষেপ করে, তাহলে পরদিন যোহরের আগে মিনা থেকে রওনা হতে পারবে না । যদি না যোহরের পর পর্যন্ত অবস্থান করার ব্যাপারে সমস্যা থাকে ।

যারা মিনার সাথে লাগোয়া ভূমিতে ( যা মিনার অংশ নয়) যিলহজ্বের এগারতম ও বারতম রাতে অবস্থান করে, তাদের কাফফারা দিতে হবে এবং প্রত্যেক রাতের জন্য একটি করে ভেড়া কুরবানী করতে হবে । যতই বিশ্বাস পোষন করে থাকুক যে, সে স্থানটি মিনা অথবা স্থানীয় লোকদের কথা থেকে নিশ্চিত হয় । ( সতর্কতামূলক ওয়াজিবের ভিওিতে) ।

যদি হাজী যিলহজ্বের তেরতম রাতে সূর্য অস্ত যাওযার পূর্বে মিনা থেকে বের হয়ে পড়ে এবং সূর্যাস্তের পর মিনায় প্রত্যাবর্তন করে, তাহলে রাতের মিনায় অবস্থান করা ওয়াজিব নয় । আর তেরতম দিনে কঙ্কর নিক্ষেপ করাও তার ওপর ওয়াজিব হবে না । (সূত্র :হজ্ব নির্দেশিকা, সংকলনেঃ মোহাম্মদ হুসেইন ফাল্লাহযাদেহ)

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔