সফলভাবে সম্পন্ন হলো ‘দাওয়াতে আহলে বাইত (আ.)’-এর বার্ষিক সাধারণ পরিষদ সম্মেলন

by Syed Yesin Mehedi

দাওয়াতে আহলে বাইত (আ.)’-এর বার্ষিক সম্মেলন: বিশেষ অতিথির বক্তব্যে আলোকিত করলেন সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভী
​১৬ জানুয়ারি ২০২৬: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী ঢাকার ফার্মগেটস্থ তুলা ভবন কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো ‘দাওয়াতে আহলে বাইত (আ.)’-এর দিনব্যাপী বার্ষিক সাধারণ পরিষদ সম্মেলন। সম্মেলনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট আলেম ও সমাজসেবকগণ।
​অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজিত গুরুত্বপূর্ণ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমামীয়া ওলামা সোসাইটির সভাপতি জনাব সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভী।
​নিজের বক্তব্যে তিনি সমাজ গঠনে ও নৈতিক অবক্ষয় রোধে আহলে বাইত (আ.)-এর শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। 
​তাঁর জ্ঞানগর্ভ এবং দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থিত সুধীজন ও প্রতিনিধিদের মাঝে গভীর প্রভাব বিস্তার করে। সংগঠনের ভবিষ্যৎ পথচলায় তাঁর পরামর্শগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আয়োজকবৃন্দ।
​সম্মেলনের উল্লেখযোগ্য দিকসমূহ :
 সকালে বার্ষিক সাধারণ পরিষদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের সারা বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের মাননীয় কালচারাল কাউন্সিলর জনাব সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমামিয়া ওলামা সোসাইটির সহ-সভাপতি জনাব সাইয়্যেদ আফতাব হোসেন নাকভী এবং সেক্রেটারি জনাব ড. এম আব্দুল কুদ্দুস বাদশা। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন দাওয়াতে আহলে বাইত (আ)-এর মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ শরাফ উদ্দিন

সমাপনী বক্তব্যে দাওয়াতে আহলে বাইত (আ)-এর মহাসচিব গাজী গোলাম কাদির আগত সকল অতিথি এবং প্রতিনিধিদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔