মাসলা-মাসায়েল

by Syed Yesin Mehedi

মাসিক কি?
যে রক্ত সচরাচর প্রত্যেক মাসে কয়েক দিন যাবত কী লোকদেও জরায়ু থেকে নির্গত হয় তাকে মাসিকের (হাইয) রক্ত বলে। আর মাসিক চলাকালে উক্ত স্ত্রীলোকে হায়েস বা ঋতুবর্তী বলে। (তৌযিহুল মাসায়েল, মাঃ ৪৩৪)
ব্যাখা: অধিকাংশ ক্ষেত্রে স্ত্রী লোকদের প্রতি মাসে কয়েকদিন মাসিক হতে পারে। কিন্তু কোন কোন স্ত্রীলোকের হয়তো বা এক মাসে দু’বার কিম্বা প্রতি কয়েক মাসে একবার মাসিক হতে পারে।
মাসিক রক্তের চিহ্ন বা বৈশিষ্ট্যাবলী:
হাইযের রক্তে অধিকাংশ ক্ষেত্রে নিম্নোক্ত বৈশিষ্ট্যসমূহ থাকেঃ
১। লাল কিম্বা কালচে
২। ঘন-গাঢ়
৩। গরম
৪। সবেগে এবং কিছুটা জ্বালা সহকারে বের হয়। (তৌযিহুল মাসায়েল, মাঃ ৪৩৫)
মাসিক রক্তের শর্তাবলী:
স্ত্রীলোকের থেকে যে রক্ত নির্গত হয় তা সাতটি শর্তসাপেক্ষে হায়েসের রক্ত হিসেবে গণ্য হবে। আর যদি এ সাতটি শর্তের মধ্যে কোন একটি শর্ত বিদ্যমান না থাকে তাহলে হায়েয নয়।
হায়েয সংঘটিত হওয়ার শর্তাবলী:
১। বালেগ হওয়া।
২। মাসিক বন্ধ হওয়া বয়সের আগে রক্তস্রাব ঘটা।
৩। তিনদিনের কম না হয়।
৪। দশ দেিনর বেশি না হয়।
৫। তিন দিন একাধারে নির্গত হওয়া।
৬। তিন দিনের প্রত্যেক দিনেই রক্ত আসা অব্যাহত থাকা
৭। দুই হাইযের মধ্যে কমপক্ষে ১০ দিন ব্যবধান থাকবে।

সুত্রঃ আহকামে মুমিনাত বই থেকে সংগ্রহীত

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔