সফল জীবনের জন্য ইমাম জাওয়াদ (আ.)-এর মহামূল্যবান নির্দেশনা

by Syed Yesin Mehedi

সফল জীবনের জন্য ইমাম জাওয়াদ (আ.)-এর মহামূল্যবান ৬টি নির্দেশনা দিয়েছেন, নিচে তা তুলে ধরছি:
১. আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর উপর ভরসা করো না যাতে আল্লাহ তোমাকে তার উপরেই ছেড়ে দেন! [বিহারুল আনওয়ার, খন্ড- ৬৮, পৃষ্ঠা- ১৫৫]
২. যে কাজটি এখনও পরিপূর্ণ/প্রতিষ্ঠিত হয়নি তা প্রকাশ করো না, এতে কাজটি ভন্ডুল হতে পারে! [তুহাফুল উকুল, পৃষ্ঠা- ৪৫৮]
৩. যাচাই-বাছাইয়ের পূর্বে কাউকে বিশ্বাস করো না, নতুবা ক্ষতিগ্রস্ত হবে! [বিহারুল আনওয়ার, খন্ড- ৭৮, পৃষ্ঠা- ৩৬৪]
৪. কখনওই আমানতের খিয়ানত করো না, যাতে তুমিও খিয়ানতকারীদের দলভুক্ত হও! [বিহারুল আনওয়ার, খন্ড- ৭৯, পৃষ্ঠা- ৩৬৪]
৫. উপযুক্ত সময় না হওয়া পর্যন্ত কোনো কাজে তাড়াহুড়ো করো না, নইলে তার জন্য অনুশোচনা করতে হবে! [ফ‚সুলুল মুহিম্মাহ্, পৃষ্ঠা- ২৭৫]
৬. তিনটি কাজে আল্লাহ সন্তুষ্ট হোন: ১. বেশি বেশি তওবা পাঠ, ২. উত্তম সঙ্গী হওয়া এবং ৩. বেশি বেশি সদকা দেয়া! [ফ‚সুলুল মুহিম্মাহ্, পৃষ্ঠা- ২৭৪]
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমাদের ইমাম জাওয়াদ আলাইহিস সালামের নির্দেশনা মেনে চলার তাওফিক দান করুক।

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔